Amit Shah in Siliguri
Amit Shah in Siliguri

২০২৬-এর রণকৌশল চূড়ান্ত করতে বাংলায় অমিত শাহ,(Amit Shah West Bengal visit) উত্তর-দক্ষিণে বিজেপির জোড়া বৈঠক Amit Shah in Bengal

Bengal Liberty, Kolkata: ভোটের প্রস্তুতি পর্বে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক তৎপরতা যতদিন দিন গড়াচ্ছে তত আরও জোরালো হচ্ছে। সেই আবহেই শুক্রবার রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah West Bengal visit)। আজ সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। যদিও মূল রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত রয়েছে শনিবার।

দুই জায়গায় যাবেন অমিত শাহ (Amit Shah West Bengal visit)

শনিবার রাজ্যের দুই প্রান্তে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন অমিত শাহ(Amit Shah West Bengal visit) । সকালে দক্ষিণবঙ্গের বারাসতে এবং বিকেলে উত্তরবঙ্গের শিলিগুড়িতে দলের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই সফরে দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে দলের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

Amit Shah West Bengal visit
Amit Shah West Bengal visit

দলীয় সূত্রের দাবি, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠকগুলির মূল উদ্দেশ্য। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের শুরুতেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগেই সংগঠনের ভিত আরও মজবুত করা, দুর্বল এলাকাগুলি চিহ্নিত করা এবং রাজ্য থেকে শীর্ষ স্থান পর্যন্ত নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানোই এই সফরের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন – বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, তবু ভারতের জিডিপি (GDP Growth Rate India) বৃদ্ধির আশ্বাস! India’s Economy Grows Amid Global Risks

মাধ্যমিকের আগে কর্মসূচি(Amit Shah West Bengal visit)

এদিকে, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। সেই সময় রাজ্যজুড়ে সভা-মিছিলের উপর প্রশাসনিক বিধিনিষেধ কার্যকর থাকে। মাইক ব্যবহারের ক্ষেত্রেও কড়া নিয়ম মানতে হয়। ফলে পরীক্ষার সময় বড় রাজনৈতিক কর্মসূচির অনুমতি পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জানুয়ারি মাসের মধ্যেই রাজ্য সফর সেরে নেওয়াকে ‘কৌশলগত সময় নির্বাচন’ হিসেবেই দেখছে বিজেপির অন্দরমহল।

Amit Shah West Bengal visit
Amit Shah West Bengal visit

সূত্রের খবর, কলকাতায় থাকার সময় রাজ্য, জেলা এবং মণ্ডল স্তরের একাধিক নেতার সঙ্গে পৃথক বৈঠকও করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Amit Shah West Bengal visit)। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের শক্তি ও দুর্বলতা খতিয়ে দেখার পাশাপাশি নির্বাচনী কৌশল চূড়ান্ত করার দিকেও নজর থাকবে এই সফরে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ঘনঘন সফর দলের নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। অমিত শাহের(Amit Shah West Bengal visit) এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

 

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury