Additional Voter List
Additional Voter List

Election commission : ভোটের মুখে ‘অ্যাকশন মোডে’ কমিশন! কলকাতা থেকে জেলায় বদলি এক ডজন শীর্ষ পুলিশ আধিকারিক

Bengal Liberty, ১১ এপ্রিল :

রাজ্যে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে ফের বড়সড় রদবদল (Election commission)। শনিবার এক ডজন আইপিএস ও ডব্লিউবিপিএস স্তরের অফিসারকে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতা পুলিশ থেকে জেলা— সর্বত্রই এই বদলির প্রভাব পড়েছে। কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্ট, আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদগুলিতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হচ্ছে (Election commission)।

Election commission
Election commission

লালবাজারের শীর্ষ পদে নতুন মুখ (Election commission)

নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের শীর্ষ স্তরে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্রকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পদে আনা হয়েছে। একই সঙ্গে সুদীপ সরকারকে যুগ্ম কমিশনার (সদর) এবং দেবস্মিতা দাসকে যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে নিয়োগ করা হয়েছে।

Election commission
Election commission

শহরের বিভিন্ন ডিভিশনের ডিসি স্তরে রদবদল (Election commission)

ডিসি স্তরেও একাধিক রদবদল করেছে কমিশন। সাউথ ডিভিশনের ডিসি হয়েছেন ভি.এস.আর অনন্তনাগ, নর্থ ডিভিশনে দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার যাদব। সাউথ ইস্ট ডিভিশনে আনা হয়েছে সৈকত ঘোষকে, যিনি আগে ভাঙড় ডিভিশনের দায়িত্বে ছিলেন। ইস্ট ডিভিশনের ডিসি হয়েছেন প্রশান্ত চৌধুরী। পাশাপাশি ভাঙড় ডিভিশনের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনীশ জোশীকে।

জেলা ও অন্যান্য কমিশনারেটেও রদবদলের ছোঁয়া (Election commission)

জেলা ও কমিশনারেট স্তরেও এই বদলির ছোঁয়া স্পষ্ট। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) পদে ইন্দ্রজিৎ সরকারকে নিয়োগ করা হয়েছে। আসানসোল-দুর্গাপুর থেকে রানা মুখোপাধ্যায়কে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) পদে পাঠানো হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে দায়িত্ব পেয়েছেন চন্দন ঘোষ। বেলডাঙার নতুন এসডিপিও হয়েছেন আনন্দজিৎ হোড়।

 

Election commission
Election commission

বিশৃঙ্খলা রুখতে কমিশনের কড়া নজর (Election commission)

স্পর্শকাতর এলাকায় নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে স্পর্শকাতর এলাকাগুলিতে অফিসার বদল কমিশনের কৌশলের অংশ। বিশেষ করে ভাঙড় ও বেলডাঙার মতো সংবেদনশীল এলাকায় নতুন আধিকারিক নিয়োগ করে কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে— ভোটে কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। উল্লেখযোগ্যভাবে, এর আগেও কমিশন রাজ্যে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করেছিল। সম্প্রতি ৮১ জন ইন্সপেক্টর এবং ৪৯ জন সাব-ইন্সপেক্টরকে বদলির নির্দেশ দেওয়া হয়। সব মিলিয়ে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপ প্রশাসনিক প্রস্তুতিকে আরও জোরদার করছে।

আরও পড়ুন : 

149 Inspector SI reshuffle : ভোটের আগে আরও কড়া পদক্ষেপ কমিশনের, মোট ১৪৯ ইনস্পেক্টর ও এসআইকে ভোটের কাজ থেকে সরাল কমিশন

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury