Digha Rath Yatra
Digha Rath Yatra

Digha Rath Yatra: দীঘায় রথযাত্রা উৎসবের প্রস্তুতি তুঙ্গে, সহায়তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মন্দির কর্তৃপক্ষের

Bengal Liberty: আগামী বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, দীঘায় মহাসমারোহে আয়োজিত হতে চলেছে পবিত্র শ্রীজগন্নাথ রথযাত্রা মহোৎসব। এই উৎসবে যোগ দিতে পশ্চিমবঙ্গসহ দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত ও তীর্থযাত্রীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement

রথযাত্রার মূল সূচি (Digha Rath Yatra)

সকাল ১০:৩০ মিনিট: মন্দির থেকে রথে শ্রীবিগ্রহদের পাহাণ্ডি-বিজয়।

দুপুর ১টা – ২:৩০ মিনিট: রথের সাজসজ্জা ও ভোগ নিবেদন।

বিকেল ৩টে: অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী শিশির অধিকারীর আগমন।

বিকেল ৩:৩০ মিনিট: রথযাত্রার শুভ সূচনা।

বিকেল ৪:৩০ মিনিট: গুণ্ডিচা মন্দিরে রথের পৌঁছানো।

Advertisement
Advertisement

মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানিয়েছেন, রথযাত্রা মানবসভ্যতার এক সর্বজনীন আধ্যাত্মিক উৎসব, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একসূত্রে বাঁধে। তিনি সকলকে এই ঐতিহাসিক রথযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে, রাজ্যের প্রধান রথযাত্রাগুলোর মতো দীঘার শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মন্দির কর্তৃপক্ষের মতে, এই সরকারি সহায়তা উৎসবটিকে আরও সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ করে তুলতে বিশেষ সহায়ক হবে।

আরও পড়ুনঃ শিক্ষাগত যোগ্যতায় জালিয়াতির অভিযোগ, শওকত মোল্লার বিরুদ্ধে মামলা

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury