Janmasthami 2026: জন্মাষ্টমীতে শুধুই মাখন তালের বড়া? এইবছর ৫টি নতুন পদের সংযোজন করুন

Bengal Liberty

ঘরে ঘরে জন্মাষ্টমী পালনের ব্যস্ততা। রান্নাঘরে এলাহী আয়োজন। প্রিয় গোপালের জন্মদিন, তাই প্রস্তুত রকমারি ভোগের। কিন্তু প্রতি বছর গোপালকে জন্মাষ্টমীতে মাখন-মিছরি, তালের বড়া দেওয়া হয়। কোথাও দুধের ক্ষীর, কোথাও গরম গরম মালপোয়া, আবার কারও ভোগের থালায় সাজানো থাকে নাড়ু, রাবড়ি কিংবা মোহনভোগ ছাড়াও নানা প্রিয় খাবার ভোগ দেওয়া হয়। ছোট্ট গোপুর জন্মদিনে যেন বাদ না যায় কোন খাবার। তবে জন্মাষ্টমীতে যেন রাজকীয় খাবার পছন্দ করে গোপাল।

প্রচলিত কথা অনুসারে, গোপাল মাখন চোর। মাখন তার সবচেয়ে প্রিয়। তবে মাখনের পাশে জন্মাষ্টমীতেও শ্রীকৃষ্ণের পছন্দের নানা খাবার সাজিয়ে দেওয়ার রীতি রয়েছে। তবে শুধু মাখন বা তালের বড়া নয়! শ্রীকৃষ্ণের জন্মদিনে থালায় সাজিয়ে দিতে পারেন আরও নানা ধরনের মিষ্টি ও সুস্বাদু পদ।

জন্মাষ্টমীতে সাজিয়ে দিন রকমারি পদ (Janmasthami 2026)

ঐতিহ্যবাহী মালপোয়া, তালের বড়ার পাশে জন্মাষ্টমীর প্রসাদ হিসেবে মাখনা ক্ষীর, ধনিয়া পঞ্জিরি, মাখন-মিছরি, সাবুদানা ক্ষীর দেওয়া যায় ভোগে। জন্মাষ্টমীর দিন ছাপ্পান্ন ভোগের ঐতিহ্যও প্রচলিত হয়েছে বহু প্রাচীনকাল থেকেই। তবে ভোগে ৫৬টি পদ থাকতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।

মাখনা ক্ষীর

দুধ ও মাখানা দিয়ে তৈরি ঘন ক্ষীর জন্মাষ্টমীর অন্যতম জনপ্রিয় ভোগ। বিশেষ করে মধ্যরাতে কৃষ্ণের জন্মের পর এই ক্ষীর ভোগ হিসেবে নিবেদন করা শুভ বলে মনে করা হয়।

makhana kheer garnished with nuts and saffron

মাখন-মিছরি

গোপালের অন্যতম প্রিয় খাবার মাখন-মিছরি। পুরাণকথাতেও রয়েছে। তাই জন্মাষ্টমীর ভোগের থালিতে মাখন-মিছরি রাখা অত্যন্ত শুভ।

পঞ্চামৃত

দুধ, দই, ঘি, মধু এবং শর্করা—এই পাঁচটি উপকরণ দিয়ে তৈরি হয় পঞ্চামৃত। জন্মাষ্টমীর রাতে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর রীতি রয়েছে। পরে এই পঞ্চামৃতই প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।

ধনিয়া পঞ্জিরি

বাঙালির আয়োজনে ধনিয়া পঞ্জিরির চল বিশেষ না থাকলেও পশ্চিমের দেশগুলোতে এই পদের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে উপবাসের সময় এটি প্রসাদ হিসেবে খাওয়া হয়। দেশি ঘি, ভাজা ধনে, চিনি এবং শুকনো ফল দিয়ে তৈরি হয় ধনিয়া পঞ্জিরি। এটি কৃষ্ণের ভীষণ প্রিয় প্রসাদ বলে মনে করে রাজস্থানের লোকেরা।

Homemade Dhaniya Panjiri served in a traditional bowl with nuts and dry fruits for Janmashtami prasad

সাবুদানা ক্ষীর

সাবুদানা দিয়ে তৈরি ক্ষীরও ভোগ হিসেবে রাখা যায়। দুধ, সাবুদানা এবং চিনি দিয়ে তৈরি এই মিষ্টি পদ সহজে তৈরি করা যায় এবং সাত্ত্বিক ভোগের উপযোগী। অতিরিক্ত শর্করা বা মিষ্টির বদলে এই ভোগ দেওয়া যায় গোপালকে।

নারকেলের নাড়ু

নারকেল কুড়িয়ে চিনি বা চিনির পাকের সঙ্গে রান্না করে তৈরি করা হয় নারকেলের নাড়ু।

এছাড়াও কাজু, বাদাম, কিশমিশ, খেঁজুর এবং মাখানা – এই পাঁচ ধরনের শুকনো ফল একসঙ্গে মিশিয়ে ভোগের থালিতে রাখা যায়। জন্মাষ্টমীর উপযুক্ত প্রসাদের মধ্যে অন্যতম। চাইলে আমসত্ত্ব দিতে পারেন।

আটা বা গোঁদের লাড্ডু

কথিত আছে, মা যশোদা তাঁর কৃষ্ণকে নিজের জন্মদিনে নিজের হাতে লাড্ডু খাওয়াতেন। আটা দিয়ে দেশি ঘি মিশিয়ে তৈরি এই লাড্ডু জন্মাষ্টমীতে অন্যতম জনপ্রিয়।

নন্দউৎসবের আয়োজন

জন্মাষ্টমীর পরের দিন উদযাপিত হয় নন্দউৎসব। হিন্দু রীতি অনুযায়ী, চালের ভোগ অর্পিত হয়। পোলাও, খিচুড়ি, পায়েস, রকমারি ভাজা, পনির, সহ একাধিক আয়োজন হয়। ঠিক যেমন ভাবে, মায়েরা সন্তানের জন্মদিন উদযাপন করে, তেমন ভাবেই পালিত হয় কৃষ্ণের ভোগ।

হিন্দু পরিবারে লাড্ডু গোপাল দেবতা নয়, ঘরের ছেলে রূপে অধিষ্ঠিত হয়। প্রতিদিনের নিত্যসেবা ছাড়াও জন্মাষ্টমীর দিন বিশেষ ভাবে উদযাপিত হয়। তবে ৫৬ ভোগ সম্ভব না হলেও, সামর্থ্য অনুযায়ী আয়োজন করে ভক্তি শ্রদ্ধার দ্বারাই পুজো সম্পন্ন করে অনেকে।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury