Chandranath Rath murder case
Chandranath Rath murder case

Chandranath Rath: চন্দ্রনাথ রথ খুনের তদন্তে সিবিআই! মধ্যমগ্রামে পৌঁছল ৭ সদস্যের বিশেষ দল!

Bengal liberty desk, 12 মে:

৬ মে রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় এবার কোমর বেঁধে নামল সিবিআই। মঙ্গলবার সকালেই তদন্তভার গ্রহণ করে মধ্যমগ্রাম থানা ও ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছাল কেন্দ্রীয় সংস্থার একটি বিশেষ দল।

Chandranath Rath
Chandranath Rath

সিবিআই-এর ‘অ্যাকশন প্ল্যান’ Chandranath Rath

ডিআইজি পদমর্যাদার অফিসার পঙ্কজ কুমার সিং-এর নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। দিল্লি, লখনউ, পাটনা ও রাঁচির মতো শহরের তুখোড় অফিসাররা এই দলে রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই খুনের জন্য প্রায় ১ কোটি টাকার ‘সুপারি’ দেওয়া হয়েছিল। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে ভিনরাজ্যের পেশাদার শার্পশুটার— সবই ছিল নিখুঁত পরিকল্পনার অংশ।

Chandranath Rath
Chandranath Rath

পালানোর সময় আততায়ীদের গাড়ির ‘ফাসট্যাগ’ (FASTag) লোকেশন ট্র্যাক করেই পুলিশ উত্তরপ্রদেশ থেকে ৩ জন ভাড়াটে খুনিকে জালে তোলে।

কেন কেন্দ্রীয় তদন্ত?

ঘটনার গভীরে ভিনরাজ্যের যোগসূত্র এবং পেশাদার খুনিদের ব্যবহার দেখে রাজ্য পুলিশের সুপারিশেই এই তদন্তভার নিল সিবিআই। আজই পুলিশের থেকে কেস ডায়েরি ও সমস্ত গুরুত্বপূর্ণ নথি নিজেদের হেফাজতে নেবে কেন্দ্রীয় গোয়েন্দারা। বাড়ির দোরগোড়ায় হওয়া এই নৃশংস খুনের আসল ‘মাস্টারমাইন্ড’ কে, এখন সেটাই দেখার।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury