COVID-19
COVID-19

COVID-19 : ফের কোভিডের থাবা রাজ্যে! প্রাণ গেল দিঘা হাসপাতালের সুপারের

Bengal Liberty : কোভিড জাতীয় ভাইরাসের সংক্রমণ থেকে মৃত্যু দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডা. সন্দীপ বাগের (COVID-19)। মাত্র ৪৩ বছর বয়সেই প্রাণ হারালেন এই চিকিৎসক। পরিবার সূত্রে জানা গিয়েছে, আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর। পরে পরীক্ষায় ধরা পড়ে গুরুতর ফুসফুসের সংক্রমণ ও নিউমোনিয়া। চিকিৎসকদের মতে, কোভিড-জাতীয় ভাইরাসের সংক্রমণ থেকে শ্বাসনালীর নিচের অংশে গভীর সংক্রমণ ছড়িয়ে পড়ে। দ্রুত অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পরিবারের দাবি মেনে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে (COVID-19)।

Advertisement
Advertisement

শ্বাসকষ্ট থেকে নিউমোনিয়া (COVID-19)

সূত্রের খবর, দু’দিন আগে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় ডা. সন্দীপ বাগের। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তিনি অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোম বা ARDS-এ আক্রান্ত। দ্রুত তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। পথে শারীরিক অবস্থার অবনতি হলে চণ্ডীপুর ও তমলুকে তাঁকে স্থিতিশীল করার চেষ্টা করা হয়। এসএসকেএমের চিকিৎসকদের মতে, তাঁর ফুসফুস এবং শ্বাসনালীর নিচের অংশে গভীর সংক্রমণ ছিল। ধরা পড়ে নিউমোনিয়াও। সংক্রমণের জেরে শরীরে তীব্র প্রদাহজনিত প্রতিক্রিয়া তৈরি হয়। চিকিৎসকদের দাবি, নিউমোনিয়ার কারণে তাঁর ফুসফুস শক্ত হয়ে যায়। এক্স-রে-তেও ফুসফুসের বড় অংশ সাদা দেখা যায়।

সাধারণ অবস্থায় ফুসফুস অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। অসংখ্য বায়ুথলি বা এয়ার স্যাক্সের মাধ্যমে শরীরে অক্সিজেন পৌঁছয়। কিন্তু নিউমোনিয়ার সময় সেই অংশে তরল ও প্রদাহ জমে যায়। ফলে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। ডা. সন্দীপের ক্ষেত্রেও সংক্রমণ ফুসফুস থেকে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল বলে চিকিৎসকদের মত।

Advertisement
Advertisement

ডেথ সার্টিফিকেটে হার্ট অ্যাটাকের উল্লেখ (COVID-19)

ডা. সন্দীপ বাগের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ম্যাসিভ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন’। অর্থাৎ হৃদযন্ত্রের একটি বড় অংশে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গিয়ে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছিল। তবে সংক্রমণ, নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের জটিলতার মধ্যে সঠিক সম্পর্ক জানতে ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি রাজ্যে পালাবদলের পর জেলা হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে সফরে বেরিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। সেই সময় দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডা. সন্দীপ বাগের কাজের প্রশংসা করেছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। ৪৩ বছরের তরতাজা চিকিৎসকের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হাসপাতাল মহলও।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/15/nia-arrest/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury