Bengal Liberty
গত, ২৬ অগাস্ট মৃত্যুভূমিতে পরিণত(Nepal Flash Flood)হয়েছে নেপাল। হড়পা বানের জেরে পুরোপুরি বিপর্যস্ত এভারেস্টের দেশ, যেখানেই নজর যাচ্ছে সেখানেই শুধু বিপর্যস্ত অবস্থা। কোথাও স্বজনহারাদের কান্না, কোথাও আবার সর্বস্ব হারিয়ে দিশেহারা মানুষ। যত দিন এগোচ্ছে ততই মৃত্যু, নিখোঁজের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এখন শুধুমাত্র ঘুরে দাঁড়ানোর লড়াই। এই অবস্থার মধ্যেও নেপালের পড়ুয়াদের মানবিক মুখ উঠে এলো। এখন লড়াই করার ইচ্ছেশক্তি যে নেপালবাসীর আছে, তা আরেকবার প্রমাণ হল।

ইউনিক কেসির অভিনব উদ্যোগ(Nepal Flash Flood)
আচামের মঙ্গলসেন পুরসভার অন্তর্গত শোদশা সেকেন্ডারি স্কুল। সেই স্কুলেরই নবম শ্রেণির ছাত্র ইউনিক কেসি।ইউনিক প্রস্তাব দেয় স্কুল পড়ুয়াদের টিফিনের টাকা বাঁচিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সেই টাকা তুলে দেওয়া উচিত। যে যা পারবে, একবেলা না খেয়ে সেই টাকা যদি তুলে দেওয়া যায়, তাহলে আসতে আসতে ঘুরে দাঁড়াবে নেপাল।
বিপর্যস্ত তবু আশার আলো(Nepal Flash Flood)
এই অসাধারণ পরিকল্পনার জন্য অনেক জায়গা থেকেই সাহায্য আসছে, সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর কদমে প্রচার। একদিনে হবে না, তবে একদিন নিশ্চয় হবে—এই বার্তা নিয়েই বন্যায় যারা সব কিছু হারিয়েছে, তাঁদের পাশেই দাঁড়াতে অভিনব পদক্ষেপ গ্রহণ করল নবম শ্রেণির ছাত্র ইউনিক কেসি। উল্লেখ্য বুধবার, ২৬ অগাস্ট হঠাৎ করেই নেপালে শুরু হল ভয়ঙ্কর হড়পা বান। চারিদিকে শুধুই বিপর্যয়ের ছবি ঘর,বাড়ি, মানুষের সঞ্চয় সব কিছুই জলের তলায়। এখনো অবধি মৃত্যুর সংখ্যা প্রায় ১৫৭৮ গিয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি নিখোঁজ প্রায় ৪৫০০ এর ফলে প্রতিনিয়ত জীবন সংগ্রামের মধ্যে দিয়েই লড়াই চলছে নেপালবাসীর আবার ঘুরে দাঁড়াতে পারবে অপূর্ব নেপালের দেশ?
আরও খবর


