Bengal Liberty
ফের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের(Sikkim Landslide)মুখে সিকিম। উত্তর সিকিমের মাঙ্গান জেলায় ভয়াবহ ভূমিধসের জেরে আংশিকভাবে বাধাপ্রাপ্ত হল তিস্তা নদীর জলপ্রবাহ। রাতের অন্ধকারে পাহাড়ের একাংশ ধসে নদীর গতিপথে মাটি ও পাথর এসে পড়ায় তৈরি হয় উদ্বেগের পরিস্থিতি। যদিও বর্তমানে তিস্তার জলপ্রবাহ স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

ভূমিধসে বন্ধ তিস্তার পথ(Sikkim Landslide)
জানা গিয়েছে, চুংথাং মহকুমার নাগা ফরেস্ট এলাকায় নাগা-তোসা রোডের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে তিস্তা ও চিয়াকুং নদীর মিলনস্থলের কাছে। ধসের মাটি ও পাথর নদীর প্রবাহে গিয়ে পড়ায় কিছু সময়ের জন্য জলপ্রবাহে বাধা তৈরি হয়।
প্রশাসনের নজরদারি, স্বাভাবিক তিস্তার জলপ্রবাহ(Sikkim Landslide)
ভূমিধসের খবর পেয়েই পরিস্থিতির উপর নজরদারি শুরু করে প্রশাসন। নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে তিস্তার জলপ্রবাহ স্বাভাবিক রয়েছে। তবে নদীর জল ঘোলা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতির কোনও পরিবর্তন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক রাখা হয়েছে।
আরও খবর
প্রশাসনের নজর(Sikkim Landslide)
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ি এলাকায় ফের বড়সড় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদীর প্রবাহ বাধাপ্রাপ্ত হলে উজানে জল জমে যেতে পারে, আবার হঠাৎ সেই জল নীচের দিকে নেমে এলে বিপদ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই পরিস্থিতির দিকে কড়া নজর প্রশাসনের।


