Argentina
Argentina

Argentina : বিশ্বকাপের যন্ত্রণা নিয়েই দেশে ফিরল আর্জেন্টিনা, মেসির দেখা নেই বিমানবন্দরে!

Bengal Liberty

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে(Argentina) স্পেনের কাছে ১-০ গোলে হৃদয়ভাঙা পরাজয়ের পর দেশে ফিরতে শুরু করলেন আর্জেন্টিনা ফুটবল দলের সদস্যরা। তবে বুয়েনস আইরেস বিমানবন্দরে সমর্থকদের সবচেয়ে বড় চমক ছিল একটাই—দলের অধিনায়ক লিওনেল মেসিকে কোথাও দেখা গেল না। সতীর্থরা দেশে ফিরলেও মেসির অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

Advertisement
Advertisement

সতীর্থরা ফিরলেন, অনুপস্থিত অধিনায়ক(Argentina)

বিশ্বকাপের ফাইনাল শেষে আর্জেন্টিনা দলের একাধিক ফুটবলার নিজ নিজ দেশে ফিরলেও দলের সঙ্গে ছিলেন না লিওনেল মেসি। বিমানবন্দরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই ফিরেছেন ফুটবলাররা। প্রিয় তারকাদের এক ঝলক দেখতে ভিড় করেছিলেন হাজার হাজার সমর্থক। তবে সবার নজর ছিল মেসির দিকে, আর তাঁর অনুপস্থিতিই হয়ে ওঠে দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

Advertisement
Advertisement

নীরব মেসি, অবসর নিয়ে ভারছে জল্পনা(Argentina)

ফাইনালে হারের পর থেকেই জনসমক্ষে খুব একটা দেখা যায়নি মেসিকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে তাঁর অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ মনে করছেন, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে তিনি অন্যত্র গিয়েছেন। আবার কেউ বলছেন, দীর্ঘ বিশ্বকাপ অভিযানের ক্লান্তি কাটাতেই আপাতত জনসমক্ষে আসতে চাইছেন না আর্জেন্টাইন মহাতারকা।

Argentina
Argentina

এবার কী সিদ্ধান্ত নেবেন মেসি?(Argentina)

বিশ্বকাপ ফাইনালের পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন—আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ভবিষ্যৎ কী? তিনি আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন, নাকি এটাই ছিল তাঁর শেষ বিশ্বকাপ – এই প্রশ্নের উত্তর এখনও অজানা। মেসি নিজেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে তাঁর পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury