Argentina Vs Egypt
Argentina Vs Egypt

Argentina Vs Egypt : আর্জেন্টিনার মেসি বনাম মিশরের মেসির লড়াইয়ের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব!

Bengal Liberty

মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯:৩০ মিনিটে (Argentina Vs Egypt)  চলতি ফিফা বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা অপ্রতিরোধ্য আর্জেন্টিনা এবং টুর্নামেন্টের অন্যতম লড়াকু দল মিশর।
দুই দলই অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালের এই মহালড়াইয়ে নামতে প্রস্তুত। আক্রমণভাগ, রক্ষণভাগ কিংবা মাঝমাঠের দখল—সব বিভাগেই একে অপরকে টেক্কা দিতে চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত তারা। শেষ পর্যন্ত জয়ের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়েই এখন দ্বিধাবিভক্ত গোটা ফুটবল বিশ্ব।

Advertisement
Advertisement

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল সফর(Argentina Vs Egypt)

বর্তমান বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা এবারের আসরেও রয়েছে রাজকীয় ছন্দে। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচেই তারা দাপুটে জয় তুলে নিয়েছে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিরুদ্ধে অসাধারণ ফুটবল খেলেছে আলবিসেলেস্তেরা। কেবল কেপ ভার্ডের বিরুদ্ধে চরম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাদের, তবে সেই ম্যাচেও শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেয় লিওনেল মেসির দল। আর্জেন্টিনার এই মহাতারকা নিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন; চলতি বিশ্বকাপে ৪ ম্যাচে ৭টি গোল করে ইতিমধ্যেই নতুন এক কীর্তি স্থাপন করেছেন এলএমটেন ।

Advertisement
Advertisement

লড়াকু মিশরের কোয়ার্টার ফাইনাল সফর(Argentina Vs Egypt)

১৯৩৪, ১৯৯০, ২০১৮ এবং ২০২৬—ইতিহাসে মোট চারবার বিশ্বকাপে অংশগ্রহণ করলেও, মিশরের ফুটবল ইতিহাসে এবারই প্রথম তারা নকআউট পর্বের বাধা পেরিয়ে এতদূর আসতে পেরেছে। বেলজিয়াম ও ইরানের বিরুদ্ধে ড্র করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল ‘ফারাও’রা। এরপর নকআউট পর্বের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে স্নায়ুযুদ্ধ জিতে এখন আত্মবিশ্বাসে ফুটছে মিশর।

মহাতারকাদের লড়াই(Argentina Vs Egypt)

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি বনাম মিশরের ‘রাজপুত্র’ মোহাম্মদ সালাহর এই জমজমাট লড়াই দেখার জন্য মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা।
মিশরের ইতিহাসের সর্বাধিক গোলদাতা মোহাম্মদ সালাহ ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে একের পর এক ট্রফি জিতে ক্লাবটিকে বিশ্বফুটবলের শীর্ষ তালিকায় ধরে রাখতে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন।

Argentina Vs Egypt
Argentina Vs Egypt

অনেক ফুটবল বিশ্লেষকই সালাহর খেলার মধ্যে লিওনেল মেসির ছায়া খুঁজে পান, যার কারণে সালাহকে অনেকেই ‘মিশরের মেসি’ বলে ডাকেন। তবে লিওনেল মেসি অবিশ্বাস্য ফর্মে থাকলেও, সালাহ সাম্প্রতিক সময়ে কিছুটা চোট-আঘাতে ভুগছেন এবং তাঁর চন্দের অভাবও স্পষ্ট। তা সত্ত্বেও, বড় ম্যাচে যেকোনো মুহূর্তে পাশা উল্টে দিতে ওস্তাদ এই মিশরীয় ফরোয়ার্ড।

পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে(Argentina Vs Egypt)

আর্জেন্টিনা এবং মিশরের সিনিয়র পুরুষ জাতীয় দল এর আগে আন্তর্জাতিক ফুটবলে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। ২০০৮ সালের ২৬ মার্চ একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের দেখা হয়েছিল, যেখানে আর্জেন্টিনা ২-০ গোলে মিশরকে পরাজিত করে।
বিশ্বকাপের মঞ্চে এই প্রথম দুই দলের দেখা। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মিশরের লড়াকু মানসিকতাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাসি চওড়া হয়, তা দেখতেই এখন উত্তেজনা ও উন্মাদনা ক্রমশ বাড়ছে ফুটবল দুনিয়ায়।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury