Bengal Liberty
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেও জমজমাট(Commonwealth Games 2026) লড়াইয়ের সাক্ষী থাকল গ্লাসগো গেমস ভিলেজ সেন্টার।পুরুষদের পাওয়ার প্যারা লিফটিং প্রতিযোগিতায় দুরন্ত লড়াই করার পরও ভারতের দুই ক্রীড়াবিদ অশোক কুমার ও পরমজিৎ কুমার সিং অল্পের জন্য পদক জয় থেকে বঞ্চিত থাকলেন।

বিশ্বরেকর্ড মার্ক সোয়ানের(Commonwealth Games 2026)
এর পাশাপাশি সোনার পদক জিতে পাওয়ার প্যারা লিফটিংয়ে স্মরণীয় সাফল্য তুলে নিলেন ইংল্যান্ডের মার্ক সোয়ান। ২২২ কেজি ওজন তুলে অবিশ্বাস্য কৃতিত্ব গড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিনি।


রূপো ও ব্রোঞ্জ পদক জয়(Commonwealth Games 2026)
অন্যদিকে, নাইজেরিয়ার রোল্যান্ড ইজুরুইকে ১৮৫ কেজি ওজন তুলেও কাউন্টব্যাকে অল্পের জন্য পিছিয়ে পড়েন। ফলে অল্পের জন্যই সোনার পদক হাতছাড়া হয় রোল্যান্ড ইজুরুইকের। সবাইকে চমকে দিয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন মালয়েশিয়ার বনি বুয়াউ গুস্তিন।
আরও খবর
দুরন্ত লড়াই, তবুও পদক হাতছাড়া(Commonwealth Games 2026)
দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত পদক হাতছাড়া হল অশোক কুমার ও পরমজিৎ কুমার সিংয়ের। প্রথম রাউন্ডে ১৭০ কেজি ওজন তোলার পরও দ্বিতীয় রাউন্ডে ছন্দপতন ঘটে তাঁদের।পদক জিততে না পারলেও সবার মন জয় করেছেন ভারতের এই দুই রতন। শেষ পর্যন্ত অশোক কুমার চতুর্থ এবং পরমজিৎ কুমার সিং সপ্তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন। পদক না পেলেও কমনওয়েলথ গেমসে প্রতিটি ইভেন্টেই হার না মেনে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। আগামী দিনে এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ভারতীয় ক্রীড়াবিদরা নিশ্চিতভাবেই আরও পদক জিতবেন বলেই মনে করছে ক্রীড়ামহল।


