Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অসাধারণ(EPL Argentina Players) পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত ছন্দের পাশাপাশি পিছিয়ে পড়েও স্মরণীয় সব জয় তুলে নিয়েছিলেন লিওনেল মেসিরা।সবার প্রত্যাশা ছিল পেলের ব্রাজিলের মতোই পরপর দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। কিন্তু লড়াকু স্পেনের সামনে খড়কুটোর মতো উড়ে গেল তারা। শট অন টার্গেট শূন্য রেখে লজ্জাজনক নজির গড়ে লিওনেল স্কালোনির দল। চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আর্জেন্টিনাকে।এর পাশাপাশি আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে ফকল্যান্ড যুদ্ধ সম্পর্কিত একটি ব্যানার নিয়ে জয়ের উৎসবে মেতেছিলেন মেসিরা। এবার সেই বিতর্কিত ব্যানারকে কেন্দ্র করেই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের পুরোপুরি নিষিদ্ধ করার পথেই হাঁটছে লিগ কর্তৃপক্ষ ও ব্রিটিশ প্রশাসন।

প্রিমিয়ার লিগে আর্জেন্টিনার ‘নো এন্ট্রি’?(EPL Argentina Players)
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার—ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেস, চেলসির এনজো ফার্নান্দেস এবং টটেনহ্যামের ক্রিস্তিয়ান রোমেরো।ইংল্যান্ডকে হারানোর পর তাঁরাই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সম্পর্কিত রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠে উদ্যাপন করেছিলেন।খেলার মাঠে রাজনৈতিক বার্তা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংস্থাগুলো। অন্যদিকে ব্রিটিশ প্রশাসনও এই বিষয়ে আলাদা করে কড়া পদক্ষেপ নিতে চাইছে। এর জন্য আইন বিশেষজ্ঞদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে তারা।

বিতর্কিত ম্যাচ(EPL Argentina Players)
উল্লেখ্য, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হাই-ভোল্টেজ ম্যাচে প্রথম মিনিট থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এর কিছুক্ষণ পর, ৮৫ মিনিটের মাথায় এনজো ফার্নান্দেসের গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। তার ঠিক ৫ মিনিটের মধ্যেই মার্তিনেসের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
ম্যাচ শেষেই সেই বিতর্কিত ফকল্যান্ডের ব্যানার হাতে উদ্যাপনে মাতেন আর্জেন্টিনার ফুটবলাররা। আর এই বিষয়টি নিয়েই ভূ-রাজনৈতিক বিতর্কে উত্তাল বিশ্ব ফুটবল। কিন্তু শেষ পর্যন্ত কি সত্যি ইংলিশ প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফুটবলারদের খেলা চিরতরে বন্ধ হয়ে যাবে?
আরও খবর


