Erin Piacenti: টাইমস স্কোয়ারে ছুরিকাঘাতে নিহত ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

Bengal Liberty

নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে ছুরির হামলায় নিহত হলেন ব্যাঙ্ক অফ আমেরিকার (Erin Piacenti) ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্তি। মাত্র ৩২ বছর বয়সেই মর্মান্তিক পরিণতি হল এই ব্যাঙ্কারের। মৃত্যুর মাত্র চার দিন আগেই সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করেছিলেন এরিন। কর্তৃপক্ষ জানিয়েছে, টাইমস স্কোয়ারে আচমকাই এরিনের উপর হামলা চালায় দুস্কৃতি। বিনা প্ররোচনায় এলোপাথালি চুরি চালালে গুরুতর জখম হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটির তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। হামলার নেপথ্যে কী কারণ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Erin Piacenti Bank Of America Executive Killed In New York Stabbing Was Just Back From Maternity Leave: "She Was New Mom"

সদ্যই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছিলেন

সূত্রের খবর, সম্প্রতি মা হয়েছিলেন এরিন। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি কাজে যোগ দেন। পরিবারে সদ্যোজাত সন্তানকে ঘিরে যখন খুশির আবহ, ঠিক তখনই এমন মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে তাঁর পরিবার, সহকর্মী ও পরিচিতদের। ব্যাঙ্ক অফ আমেরিকা এরিনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে। BofA তাদের এক বিবৃতির মাধ্যমে জানায়, “আমাদের সহকর্মীর এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও বিস্মিত।”

2016 College graduate Erin Piacenti killed in Times Square stabbing - The Daily Pennsylvanian

কে ছিলেন এরিন পিয়াসেন্তি?

এরিন পিয়াসেন্তি ছিলেন উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত পেশাজীবী। তাঁর পেশাগত প্রোফাইল অনুযায়ী, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ব্যাঙ্ক অফ আমেরিকায় বিসনেস সিলেকশন আন্ড কনফ্লিক্ট ইউনিট এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন । ২০২১ সালে ফোর্ডহ্যাম ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এরিন। তাঁর স্বামী ফ্র্যাঙ্ক পিয়াসেন্তিও একই বছরে ফোর্ডহ্যাম ল স্কুল থেকে স্নাতক।এরিনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ফোর্ডহ্যাম ল স্কুল কর্তৃপক্ষও।

মৃত্যুর চার দিন আগের সেই ছবি

এরিনের মৃত্যুর ঘটনায় আরও মর্মান্তিক হয়ে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট। হামলার মাত্র চার দিন আগে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিতে ফুটে উঠেছিল তাঁদের পারিবারিক সুখের মুহূর্ত। কিন্তু সেই ছবি পোস্ট করার মাত্র কয়েক দিনের মধ্যেই টাইমস স্কোয়ারে আত্মঘাতী হলেন ৩২ বছরের এরিন। সদ্যোজাত সন্তান, স্বামী ও পরিবারের সদস্যদের রেখে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury