Estonia
Estonia

Estonia : বফোর্স কাণ্ডের পুনরাবৃত্তি ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি!

Bengal Liberty

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই(Estonia)অস্ত্র সরবরাহের বরাতকে কেন্দ্র করে বড় বিতর্কের ঘটনা উঠে এল, ঠিক যেন ৪০ বছর আগের বফোর্স কাণ্ড।

ইতিহাসের পুনরাবৃত্তি(Estonia)

সেখানেও সুইডেনের এক অস্ত্র সরবরাহকারীর কাছ থেকেই অস্ত্র কিনে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং ও অমিতাভ বচ্চন।

কেলেঙ্কারির অভিযোগ(Estonia)

দেশজুড়ে বফোর্স কাণ্ডের বড়সড় প্রভাব পড়েছিল। রাজনীতির দিক দিয়েও নতুন সূর্যের উদয় হয়েছিল। এত বছর পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। অভিযোগ উঠছে, ইউক্রেনকে আর্টিলারি শেল সরবরাহের জন্য ২০২৪ সালে ডেটাসেল এসআরএল নামের সংস্থার সঙ্গে চুক্তি করে এস্টোনিয়া। কিন্তু এই ভারতীয় সংস্থার অস্ত্র বানানোর ক্ষেত্রে কোনওরকম অভিজ্ঞতা নেই। এই বিতর্কের মাঝেই এস্টোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হানো পেভকুর আচমকাই ইস্তফা দিয়েছেন। ব্যক্তিগত কারণের কথা বলা হলেও সূত্রের খবর অনুযায়ী, তদন্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ইস্তফা দিলেন এস্টোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।

Advertisement
Advertisement

কি ভাবে ফাঁস(Estonia)

দীর্ঘ অনেক বছর ধরেই ভারতীয় সংস্থার হাতে অস্ত্র ভাণ্ডারের সবরকম ব্যবস্থা তুলে দিয়েছিল এস্টোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। তবে কয়েক মাস আগে এস্টোনিয়ার সরকারের তরফ থেকে অডিট অফিসের একাধিক পর্যবেক্ষণে উঠে আসে যে, আর্টিলারি শেল বিক্রির কোনও পূর্ব অভিজ্ঞতা ভারতীয় সংস্থাটির ছিল না। শুধু তাই নয়, সময়মতো আর্টিলারি শেল সরবরাহ করতেও ব্যর্থ এই সংস্থাটি।

Estonia
Estonia

প্রাথমিকভাবে ঠিক হয়, কয়েক মাসের মধ্যেই এই গোলাবারুদ ইউক্রেনে পৌঁছে যাবে। দেরি করতে করতে অবশেষে ২০২৫ সালে গোলাবারুদ পেলেও তার মান অত্যন্ত খারাপের অভিযোগ ওঠে। তারপরেই সেই সংস্থার লাইসেন্স বাতিল করার পরেই ইস্তফা দেন প্রতিরক্ষামন্ত্রী। ঘটনা এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে অবশ্যই সবার নজর থাকবে। কিন্তু বিদেশের মাটিতে ফের একবার ভারতের নাম ব্যবহার করে ভারতের মতো গৌরবময় দেশের বদনাম করা হল, এমনটাই সংশ্লিষ্ট মহলের।

 

Advertisement
Advertisement

 

 

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury