Imran Khan News
Imran Khan News

Imran Khan News : স্বাস্থ্যপরীক্ষার পরেও ফের জেলেই ঠাঁই ইমরান খানের

Bengal Liberty

সুপ্রিম কোর্টের নির্দেশের(Imran Khan News)পরেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যপরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল, সকলের প্রিয় ‘ক্যাপ্টেন’ ইমরান খান নাকি ভালো নেই। ইমরানের পরিবারের সদস্যরাও বারবার সরকারের কাছে আবেদন করলেও কোনও সদুত্তর মেলেনি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন তাঁর বোন ও স্ত্রী।

Advertisement
Advertisement

কারাগারেই ঠাঁই ইমরানের(Imran Khan News)

তবে স্বাস্থ্যপরীক্ষার পরেই ফের জেলেই ঠাঁই হয়েছে তাঁর। ইতিমধ্যেই তাঁকে আদিয়ালা জেলে ফেরানো হয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর এক মুখপাত্র এবং পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে কারাগারে ফেরানোর বিষয়ে মত দেন। এরপরই তাঁকে পুনরায় জেলে পাঠানো হয়।

আদালতের নির্দেশ, তবুও গড়িমসি(Imran Khan News)

মঙ্গলবার আদালতের নির্দেশের পর ৪৮ ঘণ্টার মধ্যে অসুস্থ ইমরানকে হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করাতে বলা হয়েছিল। সেই মতো ৭৩ বছর বয়সি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইমরানের ভক্তদের দেখা করতে না দিয়েই গোপনে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তবে প্রশ্ন উঠছে, কেন এই ধরনের গড়িমসি করে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে? এই নিয়েই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।

Imran Khan News
Imran Khan News

এই বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের দাবি, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। শেহবাজ শরিফের সরকার কার্যত টলমল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। একইসঙ্গে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও শেহবাজ শরিফ সরকারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান বরাবরই গুরুত্বপূর্ণ। তাই তাঁকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা। এর পাশাপাশি ভারতেরও সতর্ক থাকা প্রয়োজন বলে মত ওই বিশ্লেষকদের। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক চাপ থেকে নজর ঘোরাতে পাকিস্তান ফের ভারতে সন্ত্রাসবাদী হামলার মতো কোনও পদক্ষেপের পরিকল্পনা করতে পারে।

অন্যদিকে, ইমরানের আইনজীবীর দাবি, কারাগারে থাকাকালীন তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এরপরই মঙ্গলবার এক নির্দেশে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, ৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত নানা সন্দেহ ও জল্পনার মধ্যেই বন্দিদশায় জীবনযাপন করছেন ইমরান খান। এরপর পাকিস্তানের রাজনীতিতে কোনও নতুন সমীকরণ তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury