Bengal Liberty
বাংলাদেশে ভারতের কূটনৈতিক(India Bangladesh)তৎপরতার আবহে ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’জনের মধ্যে এই সাক্ষাৎ হয়।

একাধিক বিষয়ে আলোচনা(India Bangladesh)
বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
নজরে ভারত-বাংলাদেশ সম্পর্ক(India Bangladesh)
প্রধানমন্ত্রী হিসেবে তারিক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। আগামী দিনে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে।
আরও খবর
BRICS প্রসঙ্গ(India Bangladesh)
এর পাশাপাশি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা BRICS সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান যোগ দেবেন কি না, তা নিয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। BIMSTEC-এর চেয়ার হিসেবে ভারত বাংলাদেশকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। ফলে তারিক রহমান ও দীনেশ ত্রিবেদীর এই বৈঠকের পর আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারিক রহমানের বৈঠকের সম্ভাবনাও নতুন করে আলোচনায় উঠে এসেছে।


