Iran Sanctions
Iran Sanctions

Iran Sanctions : ইরানের উপর ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আমেরিকার!

Bengal Liberty

ইরানের বিরুদ্ধে আরও কঠোর(Iran Sanctions)অবস্থান এবার মার্কিন যুক্তরাষ্ট্রের। তেহরানের উপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ চাপানোর হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তাঁর দাবি, নতুন এই পদক্ষেপ ইরানকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বিচ্ছিন্ন করে দিতে পারে।

Advertisement
Advertisement

‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’(Iran Sanctions)

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে এবার ‘ওয়ান-টু পাঞ্চ’ কৌশল নিতে চলেছে আমেরিকা। একদিকে ইরানের উপর চলতে থাকা মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তাঁর দাবি, এই দুই পদক্ষেপ একসঙ্গে ইরানের উপর ব্যাপক চাপ তৈরি করবে। সোমবার এই নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

চীনের উপরেও চাপ(Iran Sanctions)

শুধু ইরানকেই নয়, তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলির উপরও চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। বিশেষ করে ইরানের অন্যতম বৃহৎ তেল ক্রেতা চীনের সহযোগিতা চেয়েছেন বেসেন্ট। যদিও বেজিংয়ের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র নিষেধাজ্ঞা চাপিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ(Iran Sanctions)

এই মুহূর্তে হরমুজ প্রণালীকে ঘিরে চলা উত্তেজনাও নতুন মার্কিন পদক্ষেপের অন্যতম কারণ। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুটগুলির মধ্যে অন্যতম এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতেই ইরানের উপর চাপ বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিনের সংঘাতের জেরে আন্তর্জাতিক তেলের বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা।

‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলছে ইরান(Iran Sanctions)

আমেরিকার নতুন এই হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেছে তেহরান। ইরানের তরফে মার্কিন অর্থনৈতিক চাপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিযোগ করা হয়েছে। তবে ওয়াশিংটনের স্পষ্ট বার্তা, ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে এবার আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। ফলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি এবার নতুন করে অর্থনৈতিক সংঘাতও চরমে পৌঁছতে চলেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury