Bengal Liberty
গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কের(Khalistan)একটি অনুষ্ঠানে গিয়েছিলেন আরএসএসের চিফ মোহন ভাগবত। সেই অনুষ্ঠানে বিশ্বের নানা বিষয়কে কেন্দ্র করে মোহন ভাগবত তাঁর দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরেছেন। মূলত এই অনুষ্ঠানে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কীভাবে বাস করেন, দেশভাগের পর তাঁদের গুরুত্ব কতখানি, এ ছাড়াও আধুনিক ভারতবর্ষ মুসলিম কিংবা সংখ্যালঘুদের ছাড়া সম্পূর্ণ হয় না, সেই বিষয় নিয়েও নিজের মত প্রকাশ করেছেন মোহন ভাগবত। এমনকি রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে সারা বিশ্বের সামনে সমাজ গড়ার কারিগর হিসেবে তাঁদের কৃতিত্ব তুলে ধরেছেন তিনি। কিন্তু এই ইতিবাচক দিকগুলির মধ্যে বিতর্ক ও সমালোচনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে, যা আগামী দিনে ভারত ও আমেরিকার সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেই দিকেই সবার নজর থাকবে।

খালিস্তানি আন্দোলন নিউইয়র্কের রাস্তায়(Khalistan)
অনুষ্ঠান চলাকালীন নিউইয়র্কের বিখ্যাত ‘ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস অ্যারিনা’ ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে একদল উন্মাদ খালিস্তানি সংগঠনের সদস্যরা নিউইয়র্কের রাস্তা জুড়ে অশালীন ভঙ্গিমায় তাণ্ডব চালায়। জোরদার বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে ভারতের তিরঙ্গা পতাকাকে জ্বালিয়ে দেওয়া হয়, ছিঁড়ে টুকরো টুকরো করা হয়। এমনকি লজ্জার সমস্ত সীমা পার করে জুতোর সঙ্গে ভারতের পতাকা বেঁধে নৃত্য প্রদর্শন করা হয়। কিছু কিছু পোস্টারে মোদিকে সরাসরি ‘হিন্দু টেরর’ আখ্যাও দেওয়া হয়। এত কিছু ঘটে যাওয়ার পরেও নিউইয়র্কের পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ-তামাশা দেখছিল।

ইতিহাসের কালো অধ্যায়ের পুনরাবৃত্তি(Khalistan)
ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের মুখে কুলুপ, যিনি সব সময় কোনো কারণ ছাড়াই আজব মন্তব্য করেন। তবে প্রশ্ন একটাই, কেন আবারও ভারত ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে এইভাবে নিন্দনীয় বিক্ষোভ প্রদর্শন করা হল, তাও আবার মোহন ভাগবতের অনুষ্ঠান চলাকালীন? হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর প্রতিশোধ নিতেই কি এইভাবে ভারতের পতাকার অবমাননা করা হল? আবারও কি ৭০, ৮০, ৯০-এর দশকের মতোই রক্তাক্ত আন্দোলনের পথেই পা বাড়াচ্ছে খালিস্তানি জঙ্গিরা?
আরও খবর
খালিস্তান আন্দোলনের রক্তাক্ত ইতিহাস(Khalistan)
১৯৪৭ সালের বিভাজনের দেশ তখন দু’টুকরো, চারদিকে রক্তাক্ত পরিবেশ। ভারত যখন স্বাধীনতা লাভ করে এবং পাকিস্তান থেকে পৃথক হয়, তখন ঐতিহাসিক পাঞ্জাব প্রদেশ বিভক্ত হয়ে যায়। নানকানা সাহেবসহ প্রধান শিখ তীর্থস্থান এবং ঐতিহাসিক রাজধানী লাহোর পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, ফলে বহু শিখ ভারতে সংখ্যালঘু হিসেবে বাস্তুচ্যুত হন। তখনই পাঞ্জাবের বুকে শুরু হয় পাঞ্জাবি সুবা আন্দোলন। আকালি দল একটি পৃথক পাঞ্জাবি-ভাষী রাজ্যের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ১৯৬৬ সালে সরকার পাঞ্জাবকে তিনটি ভাগে বিভক্ত করে।
ক্ষুদ্রতর পাঞ্জাবি-ভাষী রাজ্য পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ। এই বিভাজনের ফলে নদীর জল এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন নিয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষ রয়ে যায়।

আকালি দলের আবির্ভাব(Khalistan)
আকালি দল কর্তৃক গৃহীত এই দলিলে পাঞ্জাবের জন্য বৃহত্তর আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি করা হয়েছিল, যদিও উগ্রপন্থী গোষ্ঠীগুলি এটিকে কাজে লাগিয়ে সরাসরি বিচ্ছিন্নতার জন্য চাপ সৃষ্টি করেছিল। আনন্দপুর সাহেব প্রস্তাবের পর কংগ্রেসের নেতৃত্বে তখনই উত্থান হয় জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের। কিন্তু নিজের কথা মানানোর জন্য সাংবাদিক থেকে শুরু করে বাসের ড্রাইভার, শুধুমাত্র হিন্দি বলার অপরাধে ভিন্দ্রানওয়ালে একের পর এক খুন করেন। সেই কংগ্রেসের দুর্বল নেতৃত্বের কারণে দেশভাগের জ্বালা কোটি কোটি মানুষকে সহ্য করতে হয়েছে। তাঁদের আরও একবার দুর্বল নেতৃত্বের কারণেই ভিন্দ্রানওয়ালে সমস্ত সীমা ত্যাগ করে রক্তের হোলি খেলতে শুরু করে। সেখানেই আগমন হয় ইন্দিরা গান্ধীর।
অপারেশন ব্লু স্টারের আগে(Khalistan)
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮৪ সালের জুন মাসে অপারেশন ব্লু স্টারের আগে, ভারতীয় কর্তৃপক্ষ গোপনে একজন ব্রিটিশ এসএএস উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে এবং স্বর্ণ মন্দির থেকে জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালেকে অপহরণ করার জন্য ‘অপারেশন সানডাউন’ নামে একটি গোপন অভিযানের পরিকল্পনা করেছিল।
১৯৮৪ সালের গোড়ার দিকে ভারত যুক্তরাজ্যের কাছে গোপন সামরিক পরামর্শ চেয়েছিল। ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিসের একজন কর্নেল স্বর্ণ মন্দিরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভারত সফর করেন।

অপারেশন সানডাউন(Khalistan)
এসএএস উপদেষ্টা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নিখুঁত জিম্মি-উদ্ধার অভিযানের প্রস্তাব দেন। এই পরিকল্পনায় ভিন্দ্রানওয়ালে যেখানে থাকতেন, সেই ছাদে হেলিকপ্টারের মাধ্যমে কমান্ডোদের নামানো এবং সেখান থেকে উদ্ধারের জন্য সাঁজোয়া যানের সহায়তা নেওয়ার কথা ছিল।
কেন অপারেশন সানডাউনকে প্রত্যাখ্যান করা হল(Khalistan)
গোপন ছাদ অভিযানটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল, কারণ কর্মকর্তারা এটিকে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিলেন।
অপারেশন ব্লু স্টারের সূত্রপাত(Khalistan)
অপারেশন ব্লু স্টার ছিল ১৯৮৪ সালের ১ জুন থেকে ১০ জুনের মধ্যে পরিচালিত একটি ভারতীয় সামরিক অভিযান, যার উদ্দেশ্য ছিল অমৃতসরের স্বর্ণ মন্দির চত্বর থেকে জঙ্গি নেতা জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালে এবং তাঁর সশস্ত্র অনুসারীদের বিতাড়িত করা। যদিও এই অভিযানটি সফলতা লাভ করেছিল, তবে প্রচুর সাধারণ মানুষের প্রাণহানি হয়েছিল। এতে দেশজুড়ে ও প্রধানভাবে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সমালোচনা সহ্য করতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে। অবশেষে তাঁকে প্রাণের মূল্য দিয়েই তার মাশুল চোকাতে হয়েছিল।
খালিস্তান জঙ্গিদের নিয়ে উৎযাপন(Khalistan)
ভারতের কিছু অংশে খালিস্তানি সমর্থন ইন্দিরা গান্ধীর হত্যার পর আরও কয়েক গুণ বেড়ে যায়। ইন্দিরা গান্ধীর হত্যাকারী বেয়ান্ত সিং ও সতবন্ত সিংকে পাঞ্জাব ছাড়াও কানাডায় স্বাধীনতা সংগ্রামীর মতোই উদ্যাপন করা হয়। তাঁদের জন্মদিনে তাঁদের বলিদানের কথা গুরুদ্বারায় শোনানো হয়। এরপরেও খালিস্তানি আন্দোলনের মধ্য দিয়ে অখণ্ড ভারতের গরিমাকে নষ্ট করার জন্য সমানে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নিউইয়র্কের রাস্তায় যা হল, এরপর কি ভারতের মধ্যেই আবারও নতুন করে খালিস্তানি আন্দোলনের সূচনা হবে? কোনো নতুন পদক্ষেপ গ্রহণ করবে অজ্ঞাত বন্দুকধারীরা? এই নিয়েই আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।


