Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল শুরুর ঠিক(Marc Cucurella) আগে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছিল ক্যামেরায়।জাতীয় সঙ্গীত শেষ হতেই স্পেনের বাঁ-প্রান্তের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া চুপিসারে মাঠের ধারে গিয়ে মোজা থেকে একটি ছোট্ট বস্তু বের করে ঘাসের নিচে পুঁতে দেন।প্রথমে কেউ বুঝতে পারেননি সেটি কী। তবে বিশ্বকাপ জয়ের পর সামনে আসে সেই রহস্য। জানা যায়, সেটি ছিল একটি কয়েন, আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ের এক গোপন ঐতিহ্য।

২০১০ সালের বিশ্বজয়ী দলের ‘লাকি’ রীতি(Marc Cucurella)
স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের বাঁ-প্রান্তের ডিফেন্ডার জোয়ান ক্যাপদেভিলা প্রকাশ করেন, দক্ষিণ আফ্রিকায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফাইনালের আগে তিনিও একইভাবে মাঠে একটি কয়েন পুঁতে রেখেছিলেন। সেটিকে তিনি নিজের ‘লাকি চার্ম’ বলে মনে করতেন।

১৬ বছর পর সেই একই রীতি অনুসরণ করার অনুরোধ তিনি করেছিলেন কুকুরেয়াকে।ফাইনালের পর সামাজিক মাধ্যমে ক্যাপদেভিলা লেখেন, “এবার একটা গোপন কথা বলি। ২০১০ সালে আমিও মাঠে একটি কয়েন পুঁতেছিলাম। এবার কুকুরেয়াকে একই কাজ করতে বলেছিলাম। মার্ক, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।
আরও খবর
পুরো টুর্নামেন্টে স্পেনের ত্রাতা কুকুরেয়া(Marc Cucurella)
শুধু ফাইনাল নয়, গোটা বিশ্বকাপেই স্পেনের অন্যতম ভরসার নাম ছিলেন মার্ক কুকুরেয়া। রক্ষণে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আর ফাইনালের আগে মাঠে পুঁতে রাখা সেই ছোট্ট কয়েন এখন স্পেনের নতুন বিশ্বজয়ের অন্যতম আলোচিত গল্পে পরিণত হয়েছে।


