Narendra Modi
Narendra Modi

Narendra Modi : চীনের নজরদারি, পাকিস্তানের কূটকৌশল দূরে সরিয়ে সামিটে যোগ দেবেন মোদি?

Bengal Liberty

পিওকে-তে চরম হেনস্থার পর পাকিস্তানের(Narendra Modi) নতুন রণকৌশল নীতি প্রকাশ্যে । আগামী বছর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন। এই সামিটে অনেকগুলি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হলেও খবরের শিরোনামে আলোড়ন সৃষ্টি করেছে নরেন্দ্র মোদি ও ভারতের নাম।আগামী বছরের এই গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর মধ্যেই কি নিজের রাজনৈতিক ফায়দা তুলে ধরতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ? এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

Advertisement
Advertisement

কুরসী বাঁচাতে মরিয়া শেহবাজ(Narendra Modi)

এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা কোনও টাইম বোমার থেকে কম নয়। একদিকে স্বাধীন বালোচিস্তানের আন্দোলনে জেরবার পাকিস্তান, তার মধ্যে আফগানিস্তানের সঙ্গে লাগাতার সংঘর্ষে জড়িয়ে পড়া। এর পাশাপাশি বাড়তি সমস্যা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরেও স্বাধীনতার নতুন লড়াই শুরু হয়েছে।

Narendra Modi
Narendra Modi

এর উপর খাজা আসিফের প্রায় প্রতিদিনের হুমকি, সব মিলিয়ে পাকিস্তান বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তাই কি নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতেই নরেন্দ্র মোদির সহযোগিতা চাইছেন পাক প্রধানমন্ত্রী? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এবার দেখে নেওয়া যাক কেন গুরুত্বপূর্ণ এই সামিট।

এসসিও-র গুরুত্বপূর্ণ দিকগুলি(Narendra Modi)

এসসিও (সাংহাই সহযোগিতা সংস্থা) শীর্ষ সম্মেলন আঞ্চলিক নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং বৈশ্বিক ভূরাজনীতিতে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংস্থা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ এবং বিশাল ভূখণ্ডের প্রতিনিধিত্ব করে।

 সন্ত্রাসবাদ মোকাবিলা(Narendra Modi)

সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদ দমনে সদস্য দেশগুলির মধ্যে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করে এসসিও। আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামোর মাধ্যমে গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা সহায়তা আদান-প্রদান করা হয়। যারা সন্ত্রাসবাদের জনক তাঁরা যদি জঙ্গিদমনের কথা বলে এর থেকে হাস্যকর আর কিছুই হতে পারে না।

বাণিজ্য সম্প্রসারণ(Narendra Modi)

সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আর্থিক লেনদেন সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংগঠন।

ডিজিটাল অর্থনীতি(Narendra Modi)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে যৌথ উদ্যোগ ও গবেষণাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে এসসিও-র।

কূটনৈতিক যোগাযোগ(Narendra Modi)

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলির শীর্ষ নেতাদের এক মঞ্চে এনে সরাসরি আলোচনার সুযোগ তৈরি করে এসসিও।এখন দেখার বিষয়, আগামী বছর পাকিস্তানের মাটিতে সত্যিই কি নরেন্দ্র মোদির পা পড়ে? সেই দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। এই নিয়েই শুরু হয়েছে নতুন কূটনৈতিক জল্পনা।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury