Bengal Liberty : নেপাল-চিন সীমান্তে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে যখন মুহূর্তের মধ্যে জনপদ ভেসে যাচ্ছে, তখনই সামনে এসেছে চিনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন (Nepal)। নেপালি সংবাদমাধ্যমের দাবি, চিনা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ তিব্বতের কেরুং কাউন্টিতে বন্যা আছড়ে পড়েছিল। অথচ তার দু’ঘণ্টারও বেশি সময় পরে নেপালের দিকে ভয়াবহ বন্যার স্রোত পৌঁছয়। তাহলে এই সময়ের মধ্যে নেপালকে সতর্ক করা হল না কেন? সীমান্তের ওপারে বিপর্যয়ের খবর জানা সত্ত্বেও নিচের দিকে থাকা মানুষজনকে সতর্ক করা হল না কেন? বিশেষ করে সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটার পর দ্রুত সতর্কবার্তা পাঠানো গেলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পেতেন বলেও মনে করছেন অনেকে (Nepal)।

তিব্বতে বিপর্যয়, তবু নেপালকে সতর্কবার্তা নয়? (Nepal)
নেপালি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিব্বতের কেরুং কাউন্টিতে বন্যা শুরু হওয়ার পর রাসুওয়াগাধি-গিরং সীমান্ত পারাপার কেন্দ্র এবং গিরং বন্দরও ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ, সীমান্তবর্তী এলাকায় বিপর্যয়ের প্রভাব শুরু হওয়ার পর নেপালের দিকেও সতর্কবার্তা পাঠানোর সুযোগ ছিল বলেই মনে করছেন অনেকে। দ্রুত বার্তা পৌঁছে দেওয়া গেলে সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পাওয়া যেত বলেও মনে করা হচ্ছে। তিব্বত থেকে নেমে আসা প্রবল জলস্রোত, কাদা ও ধ্বংসাবশেষ সীমান্তবর্তী নেপালের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ফলে প্রশ্ন উঠছে-দুর্যোগের গতিপথ সম্পর্কে চিন যদি আগে থেকেই কোনও তথ্য পেয়ে থাকে, তা হলে নেপালকে সতর্ক করতে এত দেরি হল কেন?

নিখোঁজ প্রায় ১,৩০০, মৃত ২৮৯, উদ্বেগে ভারতীয়রাও (Nepal)
এই বিপর্যয়ের অভিঘাত শুধু নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকাতেই সীমাবদ্ধ নেই। নেপাল-চিন সীমান্তে আটকে পড়েছেন বহু ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রী। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশাপাশি, প্রায় ২০০ ভারতীয় নাগরিক চিনের দিকের সীমান্ত এলাকায় আটকে রয়েছেন বলেও জানিয়েছে কেন্দ্র। রয়টার্সের তথ্য অনুযায়ী, নেপালে এখনও প্রায় ৮২৬ জন নিখোঁজ, যাঁদের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি নাগরিক। ভারতীয়দের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডার নাগরিকও তাঁদের মধ্যে রয়েছেন। নেপাল পুলিশের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত অন্তত ২৮৯ জনের দেহ উদ্ধার হয়েছে। নেপাল ও চিনের তিব্বত মিলিয়ে নিখোঁজের সংখ্যা প্রায় ১,৩০০-তে পৌঁছেছে বলে জানা গিয়েছে। পাহাড়ি এলাকায় বহু রাস্তা ও যোগাযোগপথ এখনও বিচ্ছিন্ন। প্রত্যন্ত এলাকায় পৌঁছতে গিয়ে বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও খবর

এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন একটাই-তিব্বতের দিকে বিপর্যয় শুরু হওয়ার পর নেপালের দিকে ভয়াবহ স্রোত নেমে আসতে যে সময় লেগেছিল, সেই সময়ের মধ্যে কি একটি সতর্কবার্তাও পাঠানো যেত না? যদি যেত, তবে কেন তা করা হল না? ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপের মধ্যে এখন এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে নেপাল।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/27/wb-missing-nepal-list/

