Bengal Liberty
এক দশক ধরে চলতে থাকা(Somalia) ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। রাজধানী থেকে ২৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ বায়দোয়া শহরের নিয়ন্ত্রণ নিয়ে সোমালি ফেডারেল বাহিনী এবং প্রাক্তন আঞ্চলিক নেতার অনুগত সশস্ত্র মিলিশিয়াদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে কমপক্ষে ১০ থেকে ৩০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মোগাদিশু শহরে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও ফের গোটা শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ফলে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়েই বাড়ছে উদ্বেগ।

সংঘর্ষের কারণ ও পটভূমি(Somalia)
সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আঞ্চলিক নেতাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি বাহিনী দক্ষিণ-পশ্চিম রাজ্যের রাজধানী বায়দোয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলে আঞ্চলিক উত্তেজনা শুরু হয়। সদ্য প্রাক্তন আঞ্চলিক প্রেসিডেন্ট আবদিয়াজিজ লাফতাগারিনের অনুগত যোদ্ধারা আকস্মিক হামলা চালিয়ে শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ফেডারেল সামরিক বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

বর্তমান পরিস্থিতি(Somalia)
তীব্র লড়াইয়ের পর ফেডারেল বাহিনী শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে এবং আক্রমণকারী যোদ্ধারা পিছু হটেছে। তবে এর মধ্যেই মানবিক সংকটের ভয়াবহ ছবি উঠে এসেছে। বায়দোয়া শহরে যুদ্ধ ও খরার কারণে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। চলমান এই সহিংসতা সেখানে তীব্র খাদ্যসংকট ও শিশুদের অপুষ্টিজনিত সমস্যাকে আরও জটিল করে তুলেছে।
আরও খবর

দশকের পর দশক ধরে ‘ক্ষমতার জোর যার, মুলুক তার’—এই মানসিকতাকে কেন্দ্র করে জাতি ও গোষ্ঠীগত বিভাজনের জেরে রক্ত ঝরেছে। ক্ষমতার লড়াইয়ের এই সংঘাত ক্রমশ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই পরিস্থিতি থেকে আদৌ কি মুক্তি মিলবে? স্বস্তি ফিরবে সোমালিয়াজুড়ে, নাকি সংঘর্ষের আগুনেই আরও অস্থির হয়ে উঠবে পূর্ব আফ্রিকার এই দেশ?

