Bengal Liberty
গত ২৮ ফেব্রুয়ারি থেকে(Us Iran) চলা ইরান-আমেরিকার যুদ্ধের এখনও কোনও নিষ্পত্তি হয়নি। যত সময় এগিয়েছে, ততই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। একাধিক শান্তি বৈঠকে আলোচনা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উল্টে উত্তেজনা আরও বেড়েছে। এই আবহে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের হস্তক্ষেপে দুই দেশের মধ্যে ১৪ দফা সমঝোতা স্মারকের মেয়াদ ছিল ৬০ দিন। তবে বাস্তবে সেই চুক্তি কোনও কাজে আসেনি বলেই মনে করা হচ্ছে। বরং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন ৬০ দিনের চুক্তি(Us Iran)
আমেরিকা ও ইরানের সম্পর্ক মজবুত করা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৬০ দিনের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল শর্ত ছিল, উভয় পক্ষ লেবানন-সহ মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করবে। ৩০ দিনের মধ্যে আমেরিকা হরমুজে তাদের অবরোধ তুলে নেবে। পাশাপাশি ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, তেল রফতানিতে ছাড় এবং বিদেশে থাকা সম্পত্তির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও ছিল।
নির্দেশকে বুড়ো আঙুল(Us Iran)
অন্যদিকে, হোয়াইট হাউসের দাবি ছিল, হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে হবে ইরানকে, জাহাজ চলাচল স্বাভাবিক করতে হবে এবং ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে, সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে। কিন্তু আমেরিকার কোনও নির্দেশই ইরান মানেনি বলে অভিযোগ। উল্টে আগের তুলনায় বেশি মাইন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এর পাশাপাশি জাহাজ চলাচলও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সেই কারণেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রবল হয়েছে।
আরও খবর

নতুন করে উত্তেজনা(Us Iran)
আমেরিকার মহিলা সেনাকর্মীদের হত্যা করলে ২৮ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই মারাত্মক বিতর্ক তৈরি করেছে। তারই সঙ্গে আমেরিকার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পরমাণু অস্ত্র তৈরির দিকে জোরকদমে কাজ চালাচ্ছে ইরানের সরকার—এমনই দাবি করা হয়েছে। আমেরিকার তরফে এই বিস্ফোরক দাবি সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। টানা ১৩ দিন ইরানের রাজধানী তেহরানে হামলা চালানোর পর এই মৌখিক চুক্তির মাধ্যমে সামরিক পরিস্থিতি অল্প কিছু দিনের জন্য স্বাভাবিক হলেও, তা যে পুরোপুরি অস্থায়ী ছিল, তার প্রমাণ বারবার মিলেছে।
সাধারণ মানুষ জেরবার(Us Iran)
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া। যুদ্ধের পরিস্থিতি যত ভয়ঙ্কর আকার ধারণ করছে, ততই সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আবার কোনও নতুন উদ্বেগের সৃষ্টি হয় কি না, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। পাশাপাশি, এর প্রভাব ভারতীয় অর্থনীতিতে কতটা পড়ে, সেদিকেও নজর রয়েছে।


