Bengal Liberty
ভারতের মুখ্য নির্বাচন(Usa Voting)কমিশনার জ্ঞানেশ কুমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছিল। ট্রুথ সোশালেও সে কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এরপর কি ভারতের পথেই আমেরিকার পথ চলা? জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে ভারতীয় রাজনৈতিক পরিবেশ ইতিমধ্যেই উত্তপ্ত। তাঁর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে, তিনি কেন্দ্রীয় সরকারের কথাতেই কাজ করেন। তাঁর অধীনেই এসআইআরের গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করা হয়েছে, যেখানে ৬৪ কোটিরও বেশি ভোটার ছিলেন। প্রত্যেক ভোটারের কাছে বৈধ সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ছিল। এবার মার্কিন মুলুকেও ভারতের মতো ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ চালু করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। এই বিষয় নিয়েই সম্প্রতি জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

জ্ঞানেশ-ট্রাম্পের আলোচনা(Usa Voting)
সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় ট্রুথ সোশালে ট্রাম্প জানান, কয়েক দিন আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখানেই ট্রাম্পকে জ্ঞানেশ প্রশ্ন করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিরাট দেশে কেন প্রত্যেক ভোটারের সচিত্র পরিচয়পত্র নেই? এই মন্তব্যেই নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি আরও লেখেন, ‘‘যদি ভারতের প্রত্যেক ভোটারের কাছে বৈধ পরিচয়পত্র থাকে, তাহলে আমেরিকাতেও এই নিয়ম খুব শীঘ্রই চালু করার ব্যবস্থা আমি করব। এতে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে এবং ভোটের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে।’’
আরও খবর
কেন বাড়িতে বসে ভোট(Usa Voting)
ভারতের তুলনা টেনে ট্রাম্প আরও বলেন, আমেরিকার নাগরিকরা ভোট নিয়ে একেবারেই উৎসাহী নন। ভারতে ভোট একটা উৎসব, গণতন্ত্রের উৎসব। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সব পক্ষ একসঙ্গে ভোটের একটি জটিল প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য, বাড়িতে ভোটার মেশিন আনতে হয়। এই প্রক্রিয়া অত্যন্ত বিপজ্জনক। ভোটের গুরুত্ব বুঝতে হলে সবাইকে দায়িত্বশীল নাগরিকের মতো একসঙ্গে ভোট দেওয়া উচিত। খুব শীঘ্রই এই নিয়মের পরিবর্তন ঘটবে।
আমেরিকায় আদৌ সম্ভব(Usa Voting)
ভারতের মতো জনসংখ্যাবহুল দেশে এসআইআরের প্রক্রিয়ায় নানা ধরনের বাধার সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্র, বিহার ও পশ্চিমবঙ্গ—মূলত এই তিন রাজ্যে এসআইআরের প্রক্রিয়া সম্পূর্ণ করাই জ্ঞানেশ কুমারের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, তৎকালীন শাসক দলের হুমকি-হুঙ্কার—কোনও কিছুকেই পাত্তা না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে আমেরিকায় এই সমস্যাগুলি না থাকলেও শরণার্থী-সমস্যায় জেরবার দেশটি। আমেরিকার নাগরিকদের তুলনায় অন্য দেশের মানুষের সংখ্যা সেখানে অনেক বেশি—এমনই দাবি করা হয়েছে। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজেও ঘরে-বাইরে নানা চ্যালেঞ্জের মুখে। প্রতি মুহূর্তে নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন বলেও দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ কি সত্যিই চালু করতে পারবে ট্রাম্প প্রশাসন? এই নিয়েই চলছে আলোচনা। সব শেষে আবারও ডোনাল্ড ট্রাম্পকে ভারতের সহযোগিতা নিতে হল—এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।


