Bengal Liberty
সামার স্ল্যামের চূড়ান্ত(WWE Raw) সফলতার পর কানাডার রাজধানী টরন্টোতে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ মানডে নাইট র-এর অনুষ্ঠান।সামার স্ল্যামের পর কোন রেসলারের ভবিষ্যৎ কোন দিকে যায়, কার প্রত্যাবর্তন হয়, রোমানের পরের প্রতিপক্ষ কে হন – এই সব বিষয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তীব্র উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। আজকের শো থেকে পরিষ্কার হয়ে গেল, সেপ্টেম্বর মাসে মানি ইন দ্য ব্যাংক-এর আগে আরও অনেক চমক অপেক্ষা করে রয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের শোয়ের মূল আকর্ষণ ও উল্লেখযোগ্য ঘটনাগুলি।

৭ বছর পর বিগ ক্যাশের প্রত্যাবর্তন(WWE Raw)
যেভন ইভানসের ম্যাচের পরেই সাত ফুটের দানব বিগ ক্যাশ যেভন ইভানসের উপর চরম আঘাত হানেন। এরপর একটাই বার্তা দেন— “আমি ফিরে এসেছি।” এরপর কোন দিকে যাবে বিগ ক্যাশের ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ার, সেদিকেই এখন অধীর আগ্রহে নজর সমর্থকদের।

রোমানের পরের প্রতিপক্ষ(WWE Raw)
সামার স্ল্যামে সেথ রলিন্সের বিরুদ্ধে স্মরণীয় ম্যাচ জেতার পর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নিয়ে রোমানের আগমনে উপস্থিত দর্শকেরা প্রচণ্ড খুশি ও আপ্লুত হন, তা বলাই বাহুল্য। এরপর সবাইকে চমকে দিয়ে মেগাস্টার এল. এ. নাইট রোমানের মুখোমুখি দাঁড়িয়ে মানি ইন দ্য ব্যাংক পিএলএ-র জন্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এর পাশাপাশি ক্রাউন জুয়েল ২০২১-এর রিম্যাচ হওয়ার সম্ভাবনাও প্রবল। শেষ পর্যন্ত কে কার বিরুদ্ধে লড়বেন, কেই বা হবেন চ্যাম্পিয়ন— সেই জল্পনার সূচনা হয়ে গেল আজকের জমজমাট র থেকেই। এখান থেকেই শুরু হয়ে গেল ‘রোড টু মানি ইন দ্য ব্যাংক’
আরও খবর


