Bengal Liberty: ডার্ক ওয়েব এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে কলকাতার একটি ভুয়ো কল সেন্টার থেকে সুকৌশলে ইংল্যান্ডের নাগরিকদের সঙ্গে প্রতারণা করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বালিগঞ্জ এলাকার একটি কল সেন্টারে অভিযান চালিয়ে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে এবং মোট চারজনকে গ্রেফতার করেছে। এই চক্রের মূলহোতা বা ‘কিংপিন’ বিহারের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।

কীভাবে চলত এই প্রতারণা চক্র? (Kolkata Call Centre)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের ওই কল সেন্টারে একটি ছোট দল কাজ করত। তাদের বিদেশিদের সঙ্গে, বিশেষ করে ব্রিটিশ নাগরিকদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা ছিল। অভিযুক্তরা নিজেদের টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিত। ওয়্যারলেস ডেটা, রিপ্লেসমেন্ট কিংবা কাস্টমার কেয়ারের নাম করে তারা গ্রাহকদের ফোন করত।
ডেস্কটপ বা ল্যাপটপে ভিওআইপি (VoIP) অ্যাপ্লিকেশন ব্যবহার করে তারা বিদেশে ফোন করত। এরপর বিভিন্ন কৌশলে গ্রাহকদের অ্যাকাউন্ট বা কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড হাতিয়ে নিত। এভাবে পাউন্ড বা ডলারে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হত বলে অভিযোগ।
আরও খবর

গ্রেফতার ও আইনি পদক্ষেপ (Kolkata Call Centre)
এই ঘটনায় সাইবার পুলিশ স্টেশনে নির্দিষ্ট মামলা (নম্বর: ৪৪/২৬) রুজু করা হয়েছে। পুলিশ ল্যাপটপ, ডেস্কটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম—
১. ফিরদৌস ইকবাল (৩৬), জোড়াসাঁকো
২. শেখ সাজ্জাদ (৩৬), বেনিয়াপুকুর
৩. রূপম টিমোথি বিশ্বাস (২৩), কসবা
৪. সাব্বির আলম (৪৭), তালতলা বাজার স্ট্রিট
প্রথমে বালিগঞ্জ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তালতলা এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তাঁদের ব্যবহৃত ডিভাইসগুলির তথ্য বা ডেটা এক্সট্রাক্ট করা হবে। সেই তথ্য বিশ্লেষণ করে দেশ ও বিদেশের আরও ভুক্তভোগীদের সন্ধান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, অপরাধলব্ধ অর্থ বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হবে। আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো কেন্দ্রীয় সংস্থাকেও বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ
https://atlas-preview.bengalliberty.com/2026/08/21/kolkata-hotel-fire-13/

