Taslima Nasrin Bangladesh
Taslima Nasrin Bangladesh

Taslima Nasrin Bangladesh: বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে জিহাদিরাই দেশ দখল করেছে: তসলিমা নাসরিন

Bengal Liberty: প্রায় ১৯ বছর পর কলকাতায় ফিরে ফের বিস্ফোরক মন্তব্য করলেন প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন। এদিনের বক্তব্যে তিনি বিশেষ করে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত কড়া কথা বলেছেন। তাঁর দাবি, বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল তার আসল চালিকাশক্তি ছিল জিহাদিরাই এবং তারাই এখন পুরো দেশটা দখল করে নিয়েছে।

ছাত্র আন্দোলনের আসল রূপ ও বাংলাদেশের পরিস্থিতি (Taslima Nasrin Bangladesh)

দিল্লিতে হওয়া ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তসলিমা ২০২৪ সালের বাংলাদেশ আন্দোলনের স্মৃতি টেনে আনেন। তিনি জানান, শুরুতে আন্দোলনটা মেধা বা কোটার প্রশ্ন নিয়ে মনে হলেও শেষ পর্যন্ত তা সরকার পতনে গড়ায়। তাঁর সাফ কথা, বাংলাদেশ আন্দোলনের পিছনে মূলত জিহাদিরা ছিল এবং সেই জিহাদিরাই এখন দেশ দখল করে বসেছে।

Advertisement
Advertisement

জামায়াত ও আওয়ামী লিগ নিয়ে বক্তব্য (Taslima Nasrin Bangladesh)

বাংলাদেশে প্রধান বিরোধী দল জামায়াতের তীব্র সমালোচনা করে তসলিমা বলেছেন যে তাদের মতো শক্তির সেখানে থাকা উচিত নয়। পাশাপাশি, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লিগ দলটিকে নিষিদ্ধ করা হয়েছে—এই প্রসঙ্গটি নিয়েও তিনি নিজের মতামত প্রকাশ করেছেন।

Advertisement
Advertisement

মাদ্রাসা ও রাজনীতি নিয়ে মন্তব্য (Taslima Nasrin Bangladesh)

শুধু আন্দোলন বা রাজনীতি নয়, এর পাশাপাশি তসলিমা কড়া ভাষায় মাদ্রাসা শিক্ষাকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, সমস্ত মাদ্রাসা রাখা উচিত নয় কারণ সেখান থেকে ‘জিহাদি’ তৈরি হচ্ছে এবং অনেক জায়গায় শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। সেইসঙ্গে ধর্ম থেকে রাষ্ট্র সম্পূর্ণ আলাদা থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ

https://atlas-preview.bengalliberty.com/2026/08/02/jamshedpur-fc-isl-exit/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury