Bappadittya Dasgupta
Bappadittya Dasgupta

Bappadittya Dasgupta: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে: সেন্ট ক্যাথিড্রাল রোডে মমতার সভার জায়গা পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব

Bengal Liberty: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন আলিপুর আদালতের এক আইনজীবী। আক্রান্ত ওই আইনজীবীর নাম পারমিতা দে। বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষের বিরুদ্ধে মামলা পরিচালনার জেরে তাঁকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

Advertisement
Advertisement

ঘটনার বিবরণ  (Bappadittya Dasgupta)

ঘটনাটি ঘটেছে ১৭ জুলাই রাতে। আইনজীবী পারমিতা দে তাঁর লিখিত অভিযোগপত্রে জানিয়েছেন, বারবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর তিনি সেই অভিযোগ জানাতে পাটুলি থানায় যাচ্ছিলেন। সেই সময় অল্টামাউন্ট অ্যাপার্টমেন্টের কাছে দুটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর গাড়ির কাছে এসে আচমকা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করে। আক্রান্ত আইনজীবীর দাবি, হামলাকারী দুষ্কৃতীরা পালানোর সময় বাপ্পাদিত্য এবং সৌরভের নাম নিয়ে হুমকি দেয় যে, মামলা থেকে সরে না দাঁড়ালে পরবর্তী সময় আরও বড় বিপদের মুখে পড়তে হবে।

Advertisement
Advertisement

আইনজীবীর দাবি (Bappadittya Dasgupta)

এই ঘটনাকে কেবল ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে বিচারব্যবস্থাকে বাধা দেওয়ার একটি পরিকল্পিত প্রয়াস বলে মনে করছেন আক্রান্ত আইনজীবী। তিনি অবিলম্বে বাপ্পাদিত্য দাশগুপ্ত, সৌরভ ঘোষ ও তাদের সহযোগীদের ভূমিকা তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। পাশাপাশি, নিজের জীবনের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশি সুরক্ষাও দাবি করেছেন তিনি।

আরও পড়ুনঃ পেশাগত দায়িত্ব পালনের পথে আইনজীবী আক্রান্ত, বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে অভিযোগ

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury