City Centre Metro Station
City Centre Metro Station

City Centre Metro Station: সিটি সেন্টার মেট্রো স্টেশনের স্তম্ভে ফাটল, দাবি উড়িয়ে সম্পূর্ণ নিরাপদ জানাল মেট্রো

Bengal Liberty: সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি স্তম্ভে গভীর ফাটল দেখা দিয়েছে বলে মিডিয়ার একটি অংশে খবর প্রকাশিত হয়। এই ঘটনার পর মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ আধিকারিক এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

Advertisement
Advertisement

প্রাথমিক তদন্তের পর মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, স্তম্ভে যে ফাটলটি দেখা যাচ্ছে তা আসলে কেবল বাইরের ‘ক্ল্যাডিং’-এর (Cladding) ফাটল মাত্র। এর ফলে স্টেশনের মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি এবং স্টেশনটি সম্পূর্ণরূপে নিরাপদ রয়েছে। বর্তমানে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই এই ক্ল্যাডিংয়ের ফাটল মেরামতের কাজ করা হবে।

আরও পড়ুনঃ ক্যাগের রিপোর্টে দুর্নীতি মিললে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও এফআইআরের সুপারিশ, হুঁশিয়ারি শুভেন্দুর

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury