Kalighat Murder
Kalighat Murder

Kalighat Murder: কলকাতায় জোড়া মৃত্যুর রহস্য: স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে চরম পদক্ষেপ স্বামীর

Bengal Liberty: কলকাতার কালীঘাট এলাকার কুন্ডু রোডে পারিবারিক বিবাদের জেরে এক মর্মান্তিক জোড়া মৃত্যুর ঘটনা ঘটে গেল। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর স্বামী নিজেও ঘুমের ওষুধ ও অ্যালকোহল খেয়ে চরম পথ বেছে নেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
Advertisement

ঘটনার বিবরণ (Kalighat Murder)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীঘাটের ৪বি কুন্ডু রোডের একটি ফ্ল্যাটে এই নৃশংস ঘটনা ঘটে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বরুণ কুমার দে (৬৪) নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ডলি দে (৫৬)-কে ভোঁতা কাটারি দিয়ে কুপিয়ে অত্যন্ত নৃশংসভাবে খুন করেন। এরপরে তিনি নিজেও ঘরের মধ্যে অতিরিক্ত ঘুমের ওষুধ ও অ্যালকোহল সেবন করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কেই রক্তাত্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি এসএসকেএম (SSKM) হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানান। বরুণবাবুর দুই হাতেও কাটার আঘাতের চিহ্ন ছিল।

Advertisement
Advertisement

মানসিক অবসাদ ও সুইসাইড নোট (Kalighat Murder)

পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে যে বরুণবাবু গত কিছুদিন ধরে কিছু মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনাস্থল অর্থাৎ তাঁর ঘর থেকে পুলিশ একটি হাতে লেখা সুইসাইড নোটও উদ্ধার করেছে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড সেকশন (Homicide Section, DD)-এর আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনাস্থলটি পুলিশ কর্ডন করে ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ

https://atlas-preview.bengalliberty.com/2026/08/21/medinipur-college/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury