Kolkata Hotel Seized
Kolkata Hotel Seized

Kolkata Hotel Seized: অগ্নি-সুরক্ষায় গলদ: মারকুইস স্ট্রিটসহ শহরের একাধিক হোটেলে তালা ও শোকজ নোটিস

Bengal Liberty: মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন। শুক্রবার সকাল থেকেই কলকাতা পুরসভা, দমকল বিভাগ এবং কলকাতা পুলিশের যৌথ প্রতিনিধি দল নিউ মার্কেট ও মারকুইস স্ট্রিট এলাকায় চিরুনি অভিযান চালায়। অগ্নি-সুরক্ষার সন্তোষজনক জবাব ও বৈধ লাইসেন্স না থাকায় ইতিমধ্যেই ১১টি হোটেল সিল বা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল খালি করে দেওয়ার জন্য আবাসিকদের ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

অভিযানের মূল চিত্র ও অনিয়ম (Kolkata Hotel Seized)

তদন্তে নেমে আধিকারিকেরা দেখেছেন, বন্ধ করে দেওয়া অধিকাংশ হোটেলেরই কোনো বৈধ ট্রেড লাইসেন্স বা প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ছিল না।আগুন লাগলে তা নেভানোর মতো ন্যূনতম কেন্দ্রীয় ব্যবস্থা, জলের পাম্প, হোস পাইপ বা ফায়ার অ্যালার্মের চরম অভাব রয়েছে।

হোটেলগুলির দেওয়াল ও প্রধান ফটকে বন্ধের নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ২৩ নম্বর মারকুইস স্ট্রিটের সাতটি এবং ২৫ নম্বর মারকুইস স্ট্রিটের তিনটি হোটেল রয়েছে।আচমকা হোটেল বন্ধের নির্দেশে দূরদূরান্ত ও বাংলাদেশ থেকে চিকিৎসা বা অন্যান্য কাজে কলকাতায় আসা পর্যটকরা মারাত্মক বিপাকে পড়েছেন। নতুন আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে তাঁদের।

Advertisement
Advertisement

নতুন করে ১৭টি হোটেলে শোকজ নোটিস (Kolkata Hotel Seized)

শুধু সিল করাই নয়, শুক্রবার নতুন করে শহরের বিভিন্ন এলাকার আরও ১৭টি হোটেলকে শোকজ নোটিস পাঠিয়েছে দমকল বিভাগ। এর মধ্যে রয়েছে—
মারকুইস স্ট্রিটের ১০টি হোটেল
মির্জা গালিব স্ট্রিটের ৫টি হোটেল
এস. এন. ব্যানার্জি রোডের ১টি হোটেল
তপসিয়া রোডের ১টি হোটেল

নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক উত্তর না মিললে এই সমস্ত হোটেলেও একইভাবে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দমকল ও প্রশাসন। উল্লেখ্য, ‘শিখা ইন’ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশি সিট (SIT) গঠিত হয়েছে এবং হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেফতার করা হলেও মালিক বীরেশ্বর মিত্র এখনও অধরা রয়েছে।

আরও পড়ুনঃ

https://atlas-preview.bengalliberty.com/2026/08/21/cjp-team/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury