Bengal Liberty:
১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনাকে সামনে রেখে এবার পৃথক কর্মসূচির ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সকালে সল্টলেক স্টেডিয়াম থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন অসংখ্য কংগ্রেস কর্মী-সমর্থক। মেঘলা আবহাওয়া ও দুর্যোগকে উপেক্ষা করেই এই বিশেষ কর্মসূচিতে যোগ দেন তাঁরা।

শহীদ স্মরণে বিশেষ কর্মসূচি National Congress
আরও খবর

কংগ্রেসের দাবি, ২১ জুলাই শুধুই রাজনৈতিক সমাবেশের দিন নয়, এটি ১৩ জন শহীদদের আত্মত্যাগের দিন। তাই সেই দিনের ঘটনার প্রকৃত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে শহীদ মিনার চত্বরে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অন্যতম আকর্ষণ একটি প্রতীকী ‘কাঠগড়া’, যেখানে তৎকালীন বাম সরকারের স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তর কাটআউট রাখা হয়েছে।
বিচারের দাবিতে প্রতীকী কাঠগড়া National Congress

উল্লেখ্য, এই ২১ জুলাইকে কেন্দ্র করে শহরে একাধিক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। একদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে তৃণমূল কংগ্রেসের মূল শহীদ সভা, অন্যদিকে মেয়ো রোডেও রয়েছে তৃণমূলের আরও একটি কর্মসূচি। ২১ জুলাইয়ের এই শহীদ স্মরণ অনুষ্ঠানগুলি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই থাকবে।
আরও পড়ুনঃ সুশান্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভঙ্কর সরকার

