Bhabanipur Election Petition
Bhabanipur Election Petition

Bhabanipur Election Petition: ভবানীপুরে ভোট গণনায় কারচুপি, হাইকোর্টে ইলেকশন পিটিশন মমতার

Bengal Liberty: বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর এবার আইনি লড়াইয়ে নামলেন ভবানীপুর কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দাখিল করেছেন, যেখানে ভবানীপুর কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া ও ভোট গণনায় বড়সড় কারচুপির গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

Advertisement
Advertisement

অভিযোগের প্রধান দিকগুলি (Bhabanipur Election Petition)

পিটিশনে স্পষ্ট দাবি করা হয়েছে যে, ভবানীপুর কেন্দ্রে ভোট গণনার ১২তম রাউন্ডের পর থেকে চূড়ান্ত কারচুপি করা হয়েছে। ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে যে রিটার্নিং অফিসার ছিলেন, ২০২৬ সালের এই নির্বাচনেও ভবানীপুর কেন্দ্রে সেই একই অফিসারকে বহাল রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ উঠেছে, যে আধিকারিকরা এই নির্বাচন পরিচালনা করেছেন, তাঁদেরই বর্তমানে নতুন সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ‘পুরস্কৃত’ করছে। একে সরাসরি পক্ষপাতিত্ব এবং স্বজনপোষণ হিসেবেই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ও ভোট গণনার পুরো প্রক্রিয়ায় এই ধরনের অনিয়ম দেখে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

Advertisement
Advertisement

এই ইলেকশন পিটিশন দাখিলের পর বঙ্গ রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। এখন দেখার আদালতের নজরদারিতে এই নির্বাচন ও গণনার বিষয়টি নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury