Chandranath Rath
Chandranath Rath

Chandranath Rath : চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বিরোধী যোগ! অভিষেকের বক্তব্য বাড়াচ্ছে জল্পনা

Bengal Liberty

চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় নতুন(Chandranath Rath) মোড়। সিবিআই (CBI) সূত্রে খবর, এই হত্যা মামলায় জড়িত সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই ঘটনার তদন্তের চার্জশিট আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই হত্যাকাণ্ডের দায় বারবার শুভেন্দু অধিকারীর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল ও কংগ্রেস। তবে এই অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ, তা চার্জশিটেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

গত ৬ মে রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। শুভেন্দুর দীর্ঘদিনের সফরসঙ্গী চন্দ্রনাথ তাঁর সমস্ত রাজনৈতিক কর্মসূচির দায়িত্বে ছিলেন। সে কারণেই কি একজন তরুণকে কেবল নিজেদের রাগ ও হিংসা মেটানোর ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বিরোধীরা? মৃত্যুর তদন্ত যত গভীরে গেছে, ততই সামনে এসেছে একের পর এক চক্রান্তের জাল।

Advertisement
Advertisement

শীঘ্রই আদালতে চার্জশিট দেবে CBI(Chandranath Rath)

এই ঘটনার কিছুদিন আগেই একটি সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “রথকে সামলে রাখবেন, না হলে উল্টো রথ করে ফেরত পাঠাব।” এখানে ‘রথ’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, তা হয়তো খোলসা হতে পারে সিবিআই-এর চার্জশিটে। শুধু তাই নয়, কংগ্রেসের মুখপত্র ‘ন্যাশনাল হেরাল্ড’-এ (National Herald) চন্দ্রনাথ রথের হত্যা মামলা নিয়ে লাগাতার উসকানিমূলক প্রতিবেদন লিখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায় চাপানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ। কিন্তু ঘটনার পর থেকেই কড়া আইনি প্রক্রিয়ায় তদন্ত চালিয়ে, একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করে এবার চার্জশিট সামনে আনছে সিবিআই।

Advertisement
Advertisement
Chandranath Rath
Chandranath Rath

নির্বাচনী ফলাফল প্রকাশের পর বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা আরও জোরালো হতে শুরু করে। সেই পরিস্থিতিতে চন্দ্রনাথ রথ এমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, যেখানে শুভেন্দুর সমস্ত রাজনৈতিক স্ট্র্যাটেজি বা রণকৌশল তিনিই সামলাচ্ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠছে, বিরোধী দুটি দল তৃণমূল ও কংগ্রেস কি কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চন্দ্রনাথকে ঘুঁটি হিসেবে ব্যবহার করল? সিবিআই-এর চার্জশিটেই মিলবে এর আসল উত্তর।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury