Asian Games 2026
Asian Games 2026

Asian Games 2026 : জাপানের আজব নিয়ম, এশিয়ান গেমসের আগে সমস্যায় ভারতীয় ক্রীড়াবিদরা!

Bengal Liberty

জাপানের আইচি-নাগোয়ায় আসন্ন(Asian Games 2026)এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদ ও তাঁদের সাপোর্ট স্টাফদের অংশগ্রহণ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যোগ্যতা অর্জন করেও সব অ্যাথলিট বা সাপোর্ট স্টাফ হয়তো গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র পাবেন না। আয়োজক দেশ জাপানের সাম্প্রতিক এক কঠোর সিদ্ধান্তের পর এশিয়ান অলিম্পিক কাউন্সিল (OCA) স্পষ্ট বার্তা জারি করায় এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে।

Advertisement
Advertisement

কেন তৈরি হল এই সংকট(Asian Games 2026)

আয়োজক শহরের সঙ্গে চুক্তি এবং পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এশিয়ান গেমসে মোট ১৫ হাজারের বেশি অ্যাথলিট ও অফিসিয়ালকে থাকার ব্যবস্থা করা কোনওভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে জাপান।প্রথাগত গেমস ভিলেজের পরিবর্তে নাগোয়া বন্দরে নোঙর করা একটি ক্রুজ জাহাজে প্রায় ৫ হাজার জন এবং কন্টেনার দিয়ে তৈরি বিশেষ শেডে প্রায় ২,৪০০ জন অ্যাথলিটের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে অ্যাথলিটদের নাম দেরিতে পাঠানোর অনুরোধ আসতে থাকায় OCA কড়া বার্তা দিয়ে জানিয়েছে, কোনও দেশের অনুরোধেই নতুন নাম বা অতিরিক্ত অ্যাথলিট-অফিসিয়ালদের ছাড়পত্র দেওয়া হবে না।

ভারতের উপর কতটা প্রভাব পড়বে(Asian Games 2026)

ক্রীড়া মন্ত্রক এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ভারতীয় অ্যাথলিটের নাম অনুমোদন করলেও সাপোর্ট স্টাফদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। নিয়ম অনুযায়ী, অ্যাথলিট সংখ্যার সর্বোচ্চ ৩৩ শতাংশের সমান সাপোর্ট স্টাফ পাঠানো যায়। ফলে ভারতের ক্ষেত্রে এই সংখ্যা সর্বোচ্চ প্রায় ১৬২ জনের কাছাকাছি হতে পারে। জাতীয় স্পোর্টস ফেডারেশনগুলিকে সাপোর্ট স্টাফের তালিকায় কাটছাঁট করে কেবল জরুরি মেডিক্যাল স্টাফ ও ফিজিওদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Asian Games 2026
Asian Games 2026

প্রথমে কমনওয়েলথ গেমসে একাধিক খেলা বাদ দেওয়া, তার পর এশিয়ান গেমসেও বাজেটে বড়সড় কাটছাঁট—প্রতিটি প্রতিযোগিতায় বারবার ভারতের ক্রীড়াবিদদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে মত ক্রীড়ামহলের একাংশের। তবে এত প্রতিকূলতার পরেও কমনওয়েলথ গেমসের মতোই এশিয়ান গেমসেও ভারতীয় ক্রীড়াবিদরা সাফল্যের নতুন গাথা লিখতে পারবেন কি না, এখন সেদিকেই নজর থাকবে ক্রীড়ামহলের।

 

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury