Brescia Calcio
Brescia Calcio

Brescia Calcio : ১১৫ বছরের ব্রেসিয়ার অস্তিত্বে ইতি, ঋণের বোঝাতেই ইতিহাসে তালা!

Bengal Liberty

ইতালির ফুটবল(Brescia Calcio) মানেই শুধু সিরি আ বা বিশ্বকাপজয়ী তারকাদের গল্প নয়। সেই ইতিহাসেরই এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম ছিল ব্রেসিয়া।যে ক্লাবের জার্সিতে খেলেছেন রবার্তো বাজ্জিও, আন্দ্রেয়া পির্লো, পেপ গুয়ার্দিওলা থেকে শুরু করে একাধিক কিংবদন্তি ফুটবলার।কিন্তু ১১৫ বছরের সেই ঐতিহ্যবাহী ক্লাব এবার অতীত। বিপুল ঋণের বোঝা, আর্থিক সংকট এবং প্রশাসনিক ব্যর্থতার জেরে আনুষ্ঠানিকভাবে অস্তিত্ব হারাল ইতালির অন্যতম প্রাচীন এই ক্লাব।

Advertisement
Advertisement

ঋণের বোঝা আর সামলাতে পারল না ব্রেসিয়া(Brescia Calcio)

দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত ছিল ব্রেসিয়া। খেলোয়াড়দের বেতন, কর এবং অন্যান্য আর্থিক দায় মেটাতে ব্যর্থ হয় ক্লাব কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ইতালীয় ফুটবল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা দিতে পারেনি তারা। ফলস্বরূপ, ক্লাবের পেশাদার স্বীকৃতি বাতিল হয়ে যায় এবং ১১৫ বছরের ফুটবল ইতিহাস কার্যত শেষ হয়ে যায়।

যে ক্লাব গড়ে তুলেছিল একাধিক কিংবদন্তিকে(Brescia Calcio)

ব্রেসিয়ার নাম উচ্চারণ করলেই প্রথমেই মনে পড়ে রবার্তো বাজ্জিওর কথা। ক্যারিয়ারের শেষ পর্বে এই ক্লাবেই নিজের ফুটবলজীবনের অন্যতম স্মরণীয় সময় কাটিয়েছিলেন ইতালির কিংবদন্তি।এখান থেকেই বিশ্ব ফুটবলে নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছিলেন আন্দ্রেয়া পির্লো। শুধু তাই নয়, কোচ হওয়ার বহু আগে স্পেনের কিংবদন্তি পেপ গুয়ার্দিওলাও খেলেছিলেন ব্রেসিয়ার জার্সিতে। ফলে ক্লাবটি শুধু ইতালির নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও একটি বিশেষ জায়গা দখল করে রেখেছিল।

Brescia Calcio
Brescia Calcio

সমর্থকদের চোখে জল, হারাল এক ঐতিহ্য(Brescia Calcio)

ব্রেসিয়ার পতনের খবর সামনে আসতেই আবেগে ভাসছেন সমর্থকেরা। সোশ্যাল মিডিয়ায় বহু প্রাক্তন ফুটবলার, সমর্থক এবং ফুটবলপ্রেমীরা ক্লাবটির স্মৃতি ভাগ করে নিয়েছেন। অনেকের মতে, এটি শুধু একটি ক্লাবের মৃত্যু নয়, ইতালীয় ফুটবলের এক ঐতিহ্যের অবসান।

ইতালীয় ফুটবলের জন্য বড় ধাক্কা(Brescia Calcio)

ইউরোপীয় ফুটবলে আর্থিক সংকট নতুন বিষয় নয়। গত কয়েক বছরে একাধিক ঐতিহ্যবাহী ক্লাব একই সমস্যার মুখে পড়েছে।সেই তালিকায় এবার যোগ হল ব্রেসিয়া। গুয়ার্দিওলা, পির্লো, বাজ্জিওদের স্মৃতিবিজড়িত ক্লাবটির হারিয়ে যাওয়া ইতালীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা। ইতিহাসের পাতায় ব্রেসিয়ার নাম অমর থাকলেও বাস্তবের ফুটবল মানচিত্র থেকে চিরতরে মুছে গেল এক শতাব্দীরও বেশি পুরনো এক গৌরবময় প্রতিষ্ঠান।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury