Emiliano Martinez in Chelsea
Emiliano Martinez in Chelsea

Emiliano Martinez in Chelsea : অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস!

Bengal Liberty

অবশেষে বদলে গেল ঠিকানা! অ্যাস্টন(Emiliano Martinez in Chelsea)ভিলার জার্সি খুলে এবার চেলসির জার্সিতে দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসকে। ৩৩ বছর বয়সী এই তারকা গোলকিপারকে দলে নেওয়ার কথা সরকারি ভাবে ঘোষণা করল চেলসি।

Advertisement
Advertisement

ভিলা থেকে চেলসিতে মার্তিনেস(Emiliano Martinez in Chelsea)

অ্যাস্টন ভিলার সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টেনে এবার স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখলেন মার্তিনেস। রিপোর্ট অনুযায়ী প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাঁকে দলে নিয়েছে চেলসি।চেলসির সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করেছেন আর্জেন্টাইন গোলকিপার। ২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্তিনেস। ভিলার হয়ে ২৫৬টি ম্যাচ খেলেছেন তিনি। গত মরশুমে ইউরোপা লিগ জেতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

এবার চেলসির গোলপোস্ট সামলাবেন ‘দিবু’(Emiliano Martinez in Chelsea)

চেলসির গোলকিপিং বিভাগে সাম্প্রতিক সময়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে রবার্ট স্যাঞ্চেজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মাঝেই মার্তিনেসকে দলে নিল ব্লুজরা। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে চেলসির গোলপোস্টে এবার নতুন শক্তি যোগ করতে চলেছেন আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা(Emiliano Martinez in Chelsea)

আর্জেন্টিনার হয়ে মার্তিনেস ইতিমধ্যেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাও জিতেছেন তিনি।

Emiliano Martinez in Chelsea
Emiliano Martinez in Chelsea

২০২৩ ও ২০২৪ সালে দু’বার জিতেছেন ইয়াশিন ট্রফি।এবার সেই অভিজ্ঞতা নিয়েই চেলসির নতুন ঠিকানায় মার্তিনেস। নীল জার্সিতে তাঁর পারফরম্যান্স কেমন হয়, এখন সেটাই দেখার! প্রিমিয়ার লীগের সূচনা চেলসি দারুন ভাবে করেছে দুই ম্যাচে বড় জয়ের সঙ্গেই লীগ জেতার স্বপ্ন দেখছে টীম ব্লুরা এবার দেখার আর্জেন্টিনার মানব প্রাচীর মার্তিনেসের আশার পর আরও কতটা শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারে চেলসি সেইদিকেই নজর ফুটবলপ্রেমীদের।

 

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury