FC Barcelona
FC Barcelona

FC Barcelona : প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিকের বিরুদ্ধে কতটা তৈরি বার্সেলোনা?

Bengal Liberty

প্রিমিয়ার লিগ, সিরি আ, ফরাসি(FC Barcelona)লিগের মধ্যে জমে উঠেছে ইউরোপের আরেক জমজমাট লিগ লা লিগা। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতোই প্রথম ম্যাচে ৪-০ গোলে জয়ী হয়েছিল এফসি বার্সেলোনা।

Advertisement
Advertisement

ফিরতি ম্যাচেই রাফিনহার চমক(FC Barcelona)

বিশ্বকাপে চোট লাগার পর ফিরতি ম্যাচেই দুরন্ত ছন্দে দেখা গেছে রাফিনিয়াকে। অন্যদিকে, প্রথম ম্যাচে হেরেই আত্মবিশ্বাস তলানিতে অ্যাথলেটিক বিলবাওয়ের। লাগাতার টানা ব্যর্থতার পর অবশেষে ক্লাব ঘুরে দাঁড়ালেও এখনও অবধি ছন্দে ফেরেনি দল। তাই একসময়কার জায়ান্ট কিলার আগের মতো ফর্মে না থাকলেও বড় দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া তাঁরা। এরই সঙ্গে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানের দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে লামিনে ইয়ামালরা।

পরিসংখ্যানে এগিয়ে বার্সেলোনা(FC Barcelona)

শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান ছাড়াও দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ক্যাটালানরা। মোট দুই দলের ২৪৯ বার সাক্ষাৎ হয়েছে। সেখানে এফসি বার্সেলোনা ১২৮টি ম্যাচে জয়লাভ করেছে আর অ্যাথলেটিক বিলবাও ৮১টিতে। বাকি ৪০টি ম্যাচ ড্র হয়েছে।

FC Barcelona
FC Barcelona

এর পাশাপাশি বার্সার খাতায় ৪৬৭টি গোল আর বিলবাওয়ের খাতায় ৩৪০টি গোল। এ ছাড়াও বার্সার হোম গ্রাউন্ড ক্যাম্প ন্যুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা। তাই সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, বার্সেলোনা ঠিক কত গোলের ব্যবধানে জিতবে। ভারতীয় সময় ঠিক রাত ১২:৩০টায় খেলার সরাসরি সম্প্রচার ফ্যানকোড অ্যাপে দেখা যাবে। কি হবে ম্যাচের ফলাফল? ফের কি অপ্রতিরোধ্য থেকেই মাঠ ছাড়বে বার্সা, নাকি বড় অঘটন ঘটাবে অ্যাথলেটিক? সেই দিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।

 

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury