Bengal Liberty
পাকিস্তান বনাম ইংল্যান্ডের(Imran Khan)টেস্ট সিরিজ ঘিরে বিতর্কের ঝড়। দ্বিতীয় টেস্টে মোটামুটি ভালো জায়গাতেই রয়েছে পাকিস্তান। তবে ক্রিকেটের বাইরেও প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইমরানের প্রসঙ্গেই এখন বেশি চর্চা হচ্ছে বাবর আজমদের দেশে। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্ট শুরু হতেই ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকার ইংল্যান্ডের স্কাই স্পোর্টসে সম্প্রচার করা হয়। সেই সাক্ষাৎকারে ইমরান খানের জেলবন্দি থাকার বিষয় এবং পাকিস্তানের বর্তমান সরকারের বিরুদ্ধে সরব হন তাঁর ছেলেরা।


কিন্তু এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেটারদের তরফে স্কাই স্পোর্টসকে চিঠি দিয়ে যত দ্রুত সম্ভব সাক্ষাৎকারটি সরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়।সম্প্রতি ২১ জন প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারের কাছে একটি গণচিঠি দেন। সেই চিঠিতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ও মাইকেল আথারটনের নামও রয়েছে। দু’জনই বর্তমানে বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার। সেই কারণেই কি কথায় কথায় ইমরান খানের প্রসঙ্গ উঠে এলে নতুন কায়দায় ইংল্যান্ডের উপরেও চাপ তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান? উঠছে সেই প্রশ্ন।
আরও খবর
স্কাই স্পোর্টসের পাকিস্তানকে জবাব(Imran Khan)
চিঠি দেওয়ার পরই স্কাই স্পোর্টসের তরফে পাকিস্তানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও মতেই সাক্ষাৎকারটি সরানো হবে না। এমনকি পাকিস্তানের তরফে মাঝপথে ট্যুর বয়কটের ডাককেও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে খেলা ও রাজনীতিকে একসঙ্গে মেশানোর চেষ্টায় পাকিস্তান মরিয়া হয়ে উঠেছে বলেই অভিযোগ উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির রং ক্রিকেটেও কেন লাগছে?
পাকিস্তানে রাজনীতির রং(Imran Khan)
সময়ে সময়ে পাকিস্তান ক্রিকেটের অন্দরে তীব্র রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছেন, তাঁর পছন্দের লোককেই পাকিস্তান ক্রিকেটের মসনদে বসানো হয়েছে—এমন অভিযোগও দীর্ঘদিনের।
ইমরানকে অসম্মান(Imran Khan)
যেমন, ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরই প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার রামিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করা হয়েছিল। বছরের পর বছর ধরে একই বিতর্কিত রীতি চলে আসছে বলে অভিযোগ। এর পাশাপাশি, যে ইমরান খানের হাত ধরে পাকিস্তান ক্রিকেট বিশ্বমঞ্চে নতুন পরিচিতি পেয়েছিল, সেই ইমরানকেই কেন আজ অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সে দেশের সরকার? এই প্রশ্ন ঘিরেই সরগরম ক্রিকেট মহল।


