Bengal Liberty
হাতের মুঠোয় ছিল ম্যাচ। প্রথম ইনিংসে ২১৩ রানের বিশাল লিড। শ্রীলঙ্কাকে(India Vs Srilanka)ফলো-অনও করিয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত জয়ের দরজায় পৌঁছেও কলম্বো টেস্টে থামতে হল শুভমন গিলের ভারতকে। পঞ্চম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৪২৯/৯। ফলে ড্র হল দ্বিতীয় টেস্ট। তবে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ভারত।গলে প্রথম টেস্টে ১৬৫ রানের দুর্দান্ত জয়ের পর কলম্বোয় ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হল। আর এই ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। জয় পেলে ভারতের পয়েন্ট শতাংশ অনেকটাই বাড়ত। পরিবর্তে ড্র থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই থেকে গেল ভারত।

২১৩ রানের লিড, তবুও কেন জয় এল না(India Vs Srilanka)
ভারত প্রথম ইনিংসে ৫০৩/৯ ডিক্লেয়ার করার পর শ্রীলঙ্কাকে ২৯০ রানে অলআউট করে ২১৩ রানের বিশাল লিড নেয়। এরপর সময় বাঁচাতে এবং বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্তে প্রথমে ভারত যথেষ্ট এগিয়েও গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটাররা অসাধারণ লড়াই শুরু করেন। বিশেষ করে সোনাল দিনুশা একাই ভারতের জয়ের স্বপ্নের সামনে বড় দেওয়াল হয়ে দাঁড়ান। অপরাজিত থাকেন ১৩৩ রানে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৪২৯/৯ তুলে ম্যাচ ড্র করে দেয়।

লেজের ব্যাটারদের ভাঙতে ব্যর্থ ভারত!(India Vs Srilanka)
এই টেস্টে ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল শ্রীলঙ্কার নিচের সারির ব্যাটারদের দ্রুত শেষ করতে না পারা। প্রথম ইনিংসেও লঙ্কার শেষের দিকের ব্যাটাররা দীর্ঘক্ষণ প্রতিরোধ গড়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও একই ছবি দেখা গেল।ভারতীয় বোলারদের সামনে বারবার প্রশ্ন উঠেছে—কেন এত বড় লিড নিয়েও চাপ ধরে রাখা গেল না? কেন পার্টনারশিপ ভাঙার মতো ধারাবাহিক পরিকল্পনা দেখা গেল না? ফিল্ডিং, বোলার পরিবর্তন এবং আক্রমণের ধরন নিয়েও প্রশ্ন থাকছে।
আরও খবর
গিল-গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন(India Vs Srilanka)
ফলো-অন করানোর সিদ্ধান্তকে পুরোপুরি ভুল বলা কঠিন। কারণ বৃষ্টির কারণে ম্যাচের অনেক সময় নষ্ট হয়েছিল এবং দ্বিতীয়বার ব্যাট করতে নামলে ভারত আরও মূল্যবান সময় হারাতে পারত। সেই হিসেবে ফলো-অন করানো ছিল আক্রমণাত্মক এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। শ্রীলঙ্কার ব্যাটাররা যখন দীর্ঘ পার্টনারশিপ গড়ছিলেন, তখন ভারতের আক্রমণে কি যথেষ্ট বৈচিত্র ছিল? শুভমন গিল কি ফিল্ডিংয়ে আরও আক্রমণাত্মক হতে পারতেন? গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট কি বোলারদের ব্যবহার এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আরও কার্যকর পরিকল্পনা করতে পারত?

সোনাল দিনুশার দুর্দান্ত প্রতিরোধ(India Vs Srilanka)
এই সিরিজে শ্রীলঙ্কার সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য সোনাল দিনুশা। ভারতীয় বোলারদের বিরুদ্ধে গোটা সিরিজেই দুর্দান্ত লড়াই করেছেন তিনি। কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর অপরাজিত ১৩৩ রানের ইনিংসই শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ম্যাচে টিকিয়ে রাখে।ভারতের সামনে যেখানে একের পর এক উইকেট হারাচ্ছিলেন লঙ্কার ব্যাটাররা, সেখানে শেষ পর্যন্ত দিনুশার ধৈর্য এবং লড়াই ভারতীয় বোলারদের হতাশ করে। তাঁর ইনিংসই কার্যত ম্যাচের ফলাফল বদলে দেয়।
সিরিজ জিতেও পুরো খুশি হওয়ার জায়গা নেই(India Vs Srilanka)
সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত। কিন্তু ২১৩ রানের লিড নিয়ে এবং প্রতিপক্ষকে ফলো-অন করিয়েও ম্যাচ জিততে না পারা নিশ্চিতভাবেই হতাশার।শুভমন গিল অধিনায়ক হিসেবে এখনও শেখার পর্যায়ে রয়েছেন, আর গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় টেস্ট দলের পরিবর্তনের সময়ও চলছে। কিন্তু WTC-র মতো প্রতিযোগিতায় ‘পরিবর্তনের সময়’ বলে বেশি ম্যাচ নষ্ট করার সুযোগ নেই। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টের পাশাপাশি ঘরের মাঠে বর্ডার – গাভাস্কার ট্রফির পাঁচটা টেস্ট ম্যাচের সিরিজ ফাইনাল WTC-র ফাইনালে পৌঁছাতে ভারত কে সাতটি টেস্ট ম্যাচের মধ্যে ছয়টি টেস্ট ম্যাচেই জিতেই হবে কি হবে ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যত সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।


