Indian Football News
Indian Football News

Indian Football News : সরকারকে বিভ্রান্ত করছেন কল্যাণ বিস্ফোরক অভিযোগে বাইচুংয়ের!

Bengal Liberty

ভারতীয় ফুটবলে(Indian Football News) ফের প্রকাশ্যে এল সংঘাত। একদিকে আসিয়ান কাপে জাতীয় দলের খেলার সুযোগ, অন্যদিকে কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে হাই-প্রোফাইল ফ্রেন্ডলি ম্যাচ। এই দুইয়ের মধ্যে ব্রাজিল ম্যাচকেই বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে নিশানা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

Advertisement
Advertisement

ব্রাজিল ম্যাচ ঘিরে বিপুল খরচের প্রশ্ন(Indian Football News)

বাইচুংয়ের দাবি, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ আয়োজন করতে প্রায় ৫০ থেকে ৭০ কোটি টাকা খরচ হতে পারে। ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতিতে এত বিপুল অর্থ একটি ম্যাচের পিছনে খরচ করার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, দেশের একাধিক ক্লাব যখন আর্থিক সমস্যার মধ্যে রয়েছে, তখন এই অর্থ ঘরোয়া ফুটবলের উন্নতিতে ব্যবহার করা হলে অনেক বেশি উপকার হতে পারত।

আসিয়ান কাপকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না(Indian Football News)

বাইচুংয়ের মূল আপত্তি জাতীয় দলের প্রতিযোগিতামূলক ম্যাচ হাতছাড়া করা নিয়ে। তাঁর মতে, আসিয়ান কাপের মতো প্রতিযোগিতায় ভারতীয় ফুটবলাররা নিয়মিত উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিজেদের পরীক্ষা করার সুযোগ পেতেন। সেখানে একটি মাত্র হাই-প্রোফাইল ফ্রেন্ডলি ম্যাচের জন্য সেই সুযোগ বিসর্জন দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নই তুলেছেন তিনি।

Advertisement
Advertisement

‘ সরকারকে বিভ্রান্ত করছেন কল্যাণ(Indian Football News)

ব্রাজিল ম্যাচের জন্য বিপুল অর্থ খরচের প্রসঙ্গ তুলে কল্যাণ চৌবের ভূমিকা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন বাইচুং। তাঁর অভিযোগ, গোটা বিষয়টি নিয়ে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ভারতীয় ফুটবলের প্রকৃত প্রয়োজনের বদলে একটি বড় ম্যাচকে সামনে রাখা হচ্ছে।

Indian Football News
Indian Football News

তবে ব্রাজিল ম্যাচ নিয়ে সমালোচনা এই প্রথম নয়। ভারতীয় ফুটবলের বর্তমান প্রশাসন নিয়ে অতীতেও কল্যাণ চৌবের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন বাইচুং। দুই প্রাক্তন ফুটবলারের মধ্যে সংঘাতও দীর্ঘদিনের। ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার আকর্ষণ নিঃসন্দেহে বিশাল। কিন্তু বাইচুংয়ের প্রশ্ন, সেই আবেগের জন্য কি ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থকে পিছনে রাখা উচিত? এখন সেই প্রশ্নই ঘিরে নতুন করে উত্তপ্ত দেশের ফুটবল মহল। এর পাশাপাশি ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা আবারো নতুন করে শুরু হল।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury