Manchester City
Manchester City

Manchester City : এফএ কাপের ফাইনালের মধুর প্রতিশোধ নিতে পারবে ম্যান সিটি?

Bengal Liberty

জমে উঠেছে প্রিমিয়ার লিগের আসর। প্রতিটি(Manchester City)ম্যাচ ঘিরেই চড়ছে উন্মাদনার পারদ। সবে মাত্র লিগ শুরু হয়েছে। তারই মধ্যে জমজমাট ম্যাচ, অসাধারণ গোল এবং প্রতিপক্ষদের রাজকীয় লড়াইয়ের জেরে প্রথম সপ্তাহ থেকেই জমে উঠেছে প্রিমিয়ার লিগ।

Advertisement
Advertisement

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা(Manchester City)

উত্তেজনার পারদকে দ্বিগুণ করতে আজ রাত ১২টা ৩০ মিনিটে এফএ কাপের চূড়ান্ত নাটকীয় ফাইনালের পর ফের একবার প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে শক্তিশালী ম্যানচেস্টার সিটি এবং লড়াকু ক্রিস্টাল প্যালেস। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর ট্রফি জিতেছিল ‘ঈগলস’রা। বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝেই সিটির বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস। তাই ম্যাচের আগে প্রস্তুতি তুঙ্গে। আর্লিং হালান্ডের পায়ের জাদুতে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, এভারটনের বিরুদ্ধে ২-০ গোলে হারের পর সেই হতাশা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া ক্রিস্টাল প্যালেস।

Manchester City
Manchester City

বড় ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ(Manchester City)

গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের দিকে ছিল কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর। সেখানেই স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনার বিরুদ্ধে ক্যাম্প ন্যুতে জমজমাট ইয়ামাল বনাম হালান্ডের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। এরই সঙ্গে রদ্রির প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে নামতে তৈরি বিশ্বকাপজয়ী রদ্রি। ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় আসার পর প্রথমবার মুখোমুখি হবে দুই দল। তাই ক্রিস্টাল প্যালেসের ম্যাচকে প্রস্তুতি হিসেবেই দেখছে ম্যান সিটি, এমনটাই মত ফুটবল বিশ্লেষকদের।

মুখোমুখি পরিসংখ্যান(Manchester City)

ক্রিস্টাল প্যালেস ও ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৬ বার মুখোমুখি হয়েছে। সেখানে ম্যান সিটি ৪১টি জয় নিয়ে অনেকটাই এগিয়ে। অন্যদিকে, ক্রিস্টাল প্যালেস জিতেছে মাত্র ১৮ বার। তবে নতুন দিন, নতুন ম্যাচে যেকোনও ফলাফলই হতে পারে। এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। কী হবে ম্যাচের ফলাফল? জয়ের ধারা বজায় রাখবে ম্যান সিটি, নাকি হবে এফএ কাপ ফাইনালের পুনরাবৃত্তি? এই নিয়েই চলছে জমজমাট তর্ক-বিতর্ক।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury