Bengal Liberty
আর মাত্র এক(Premier League)দিনের অপেক্ষা। তার পরেই জমকালো অনুষ্ঠানের সঙ্গে শুরু হতে চলেছে এই মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৬-২০২৭-এর জমজমাট মরসুম। ২২ বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগ জয়ী হওয়ার দুরন্ত ছন্দে গুনার্সরা। এফএ কমিউনিটি শিল্ডে করকুটোর ম্যানচেস্টার সিটিকে হারিয়ে মরসুমের শুরুতেই চাঙ্গা মিকেল আর্তেতার ছেলেরা। প্রথম ম্যাচের আগে চূড়ান্ত ব্যস্ত আর্সেনাল শিবির।

২৫ বছর পর মূল পর্বে কভেন্ট্রি সিটি এফসি(Premier League)
দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একবার প্রিমিয়ার লিগের মূল প্রতিযোগিতায় প্রত্যাবর্তন ঘটল কভেন্ট্রি সিটি এফসির। শেষ বার ২০০০-২০০১ মরসুমে চোখের জলে বিদায় জানাতে হয়েছিল ‘শার্কস’দের। তবে গত বারের চ্যাম্পিয়ন আর্সেনালের বিরুদ্ধে নামার আগে খুব একটা চাপ নিতে নারাজ বেন উইলসন, অলিভার ডারউইনরা। তাই জমজমাট ম্যাচের জন্য অধীর আগ্রহে তৈরি আর্সেনালের দুর্গ বলে পরিচিত এমিরেটস স্টেডিয়াম।

এক দশক পর হুল সিটির ঘরের মাঠে ওয়াপসি, প্রতিপক্ষ রেড ডেভিলস(Premier League)
শুক্রবারের পরেই শনিবার হুল সিটির বিপক্ষে নতুন মরসুমের সূচনা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। দীর্ঘ এক দশক পর আবারও প্রিমিয়ার লিগের প্রতিযোগিতায় হুল সিটির প্রত্যাবর্তন। এই ম্যাচকে কেন্দ্র করে এমকেএম স্টেডিয়ামে এখন থেকেই সাজো সাজো রব। শেষ অবধি কোন দল জয় দিয়ে মরসুমের সূচনা করে, সেটাই দেখার।
এ ছাড়াও লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসির মতো তাবড় তাবড় দলকে কেন্দ্র করেই সমৃদ্ধ হয়েছে জনপ্রিয় প্রিমিয়ার লিগ। নতুন মরসুমে আর কোন নতুন পালক যুক্ত হয়, সেই দিকেই চোখ থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর।
আরও খবর


