Bengal Liberty, ৯ জুন ২০২৬ : একটি মাত্র টেস্ট(Rohit-Hardik) ম্যাচে আফগানিস্তানকে দুরমুশ করে দেওয়ার পর, ১৩ জুন শনিবার প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যকে।
আরো পড়ুন:- Swarup Biswas: ফ্ল্যাটে ‘গুপ্ত ঘর’! তালা ভাঙতেই কাঁপল বিশ্বাস ব্রাদার্স
কোহলিকে ছাড়া টিম ইন্ডিয়া(Rohit-Hardik)
দুই তারকাকে খেলার অনুমতি দিয়েছে বিসিসিআই। আফগানদের বিরুদ্ধে দল ঘোষণার পরই জানা গিয়েছিল, বিরাট কোহলি চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না। এরপর রোহিত ও হার্দিককে নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে ফিটনেস পরীক্ষায় পাশের পর শনিবার থেকে
ফের ভারতের জার্সিতে দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে। বিরাট কোহলির জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁ-হাতি ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়ালকে। দেখার বিষয়, কোহলির জায়গায় দলে এলেও তাঁকে কি ৩ নম্বর স্থানে খেলানো হবে কি না। তা নিয়েই ক্রিকেট অনুরাগীদের মধ্যে চলছে বিস্তর আলোচনা।
আরও খবর


১৩ জুন থেকে তিনটি ওয়ানডে ম্যাচের পর রয়েছে আয়ারল্যান্ড সফর ও ইংল্যান্ড সফর। পাশাপাশি রয়েছে এশিয়ান গেমস, জিম্বাবুয়ে সফর এবং গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাস্কার ট্রফি। সব মিলিয়ে জমজমাট ক্রিকেট অ্যাকশনের জন্য তৈরি ক্রিকেট সমর্থকেরা।

