Shubman Gill
Shubman Gill

Shubman Gill : ভারতীয় শিবিরে জোর ধাক্কা, চোট পেলেন ভারতীয় অধিনায়ক!

Bengal Liberty

১৫ আগস্ট (Shubman Gill) থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ফের বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। কলম্বোয় অনুশীলনের সময় ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ডান হাতের অনামিকায় চোট লাগে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৭ আগস্ট থেকে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে গিলের খেলার সম্ভাবনা অত্যন্ত কম। তাঁর অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক কেএল রাহুল। তবে শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই একের পর এক চোটে জর্জরিত হয়ে পড়ছে ভারতীয় দল।

Advertisement
Advertisement

চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল(Shubman Gill)

টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বাঁ হাঁটুর দীর্ঘদিনের চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তৃতীয় ওয়ানডে ম্যাচের আগেই তাঁর চোটের সমস্যা সামনে আসে। পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন ও অনুশীলন করলেও শেষ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। বুমরাহর পরিবর্তে দলে নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের আকিব নাবি দারকে। যদিও তাঁকে প্রথম একাদশে রাখা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

গিলের চোট নিয়ে বাড়ছে উদ্বেগ(Shubman Gill)

এরই মধ্যে আবার চোট পেলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। সাম্প্রতিক সময়ে বারবার চোটে পড়তে হওয়ায় তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে।এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টে চোট পাওয়ার পর গৌহাটি টেস্টেও খেলতে পারেননি গিল। ফলে গুরুত্বপূর্ণ সিরিজের আগে তাঁর ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Shubman Gill
Shubman Gill

আগামী বছর রয়েছে একদিনের বিশ্বকাপ। তার আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটারের বারবার চোট পাওয়ার ঘটনা ভারতীয় দলের চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। এখন দেখার, শুভমান গিল দ্রুত সুস্থ হয়ে টেস্ট সিরিজে ফিরতে পারেন কি না। যদি তিনি পুরোপুরি ফিট না হন, তাহলে নেতৃত্বের দায়িত্ব সামলাতে হতে পারে কেএল রাহুলকে। বিষয়টি নিয়েই ইতিমধ্যেই ক্রিকেটমহল ও সমর্থকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।

 

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury