Bengal Liberty
রাজ্যে ক্রীড়াক্ষেত্রের(Suvendu Adhikari) উন্নয়নে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। অলিম্পিকে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করলে মিলবে ১ কোটি টাকার পুরস্কার। পাশাপাশি, রাজ্যের হয়ে খেলেছেন এমন প্রাক্তন খেলোয়াড়দের জন্য চালু হচ্ছে মাসিক অনুদানও।

অলিম্পিকে সোনায় ১ কোটি(Suvendu Adhikari)
আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বাংলার প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের উৎসাহ দিতে বড় ঘোষণা করেছে শুভেন্দু সরকার। অলিম্পিকে সোনা জয়ী বাংলার খেলোয়াড়কে দেওয়া হবে ১ কোটি টাকার আর্থিক পুরস্কার। শুধু পদক জয় নয়, আগামী দিনে বাংলার তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি করে তুলে আনাই সরকারের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
প্রাক্তন খেলোয়াড়দের জন্য মাসিক অনুদান(Suvendu Adhikari)
রাজ্যের হয়ে বিভিন্ন স্তরে খেলা প্রাক্তন ক্রীড়াবিদদের আর্থিক সুরক্ষার কথাও ভাবছে সরকার। বহু বছর রাজ্যের প্রতিনিধিত্ব করার পর অবসরের সময়ে আর্থিক সমস্যায় পড়েন অনেক খেলোয়াড়। তাঁদের কথা মাথায় রেখেই মাসিক অনুদান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর
বদলাবে বাংলার ক্রীড়ার ছবি(Suvendu Adhikari)
খেলাধুলোর পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রতিভাবান খেলোয়াড়দের আর্থিক সহায়তা—সব ক্ষেত্রেই নতুন পরিকল্পনা নিতে চলেছে শুভেন্দু সরকার। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলার ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে। অলিম্পিকের মতো সর্বোচ্চ মঞ্চে বাংলা থেকে আরও বেশি খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই সরকারের এই বড় পদক্ষেপ।

এর পাশাপাশি, তৎকালীন রাজ্য সরকারের তরফে ক্রীড়াক্ষেত্রে এই ধরনের বিশেষ উদ্যোগ বা উদ্বেগ তেমনভাবে চোখে পড়েনি বলেই দাবি করা হচ্ছে। উল্টে ভোটের প্রচার থেকে শুরু করে ২১ জুলাইয়ের মঞ্চ—বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে রাজ্যের ক্রীড়াবিদদের উপস্থিতি দেখা গিয়েছে।বর্তমান সরকারের এই নয়া পদক্ষেপকে ক্রীড়ামহল-সহ বিভিন্ন মহলের তরফে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। আগামী দিনে ক্রীড়া দফতরের তরফে আরও কী কী নতুন ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর ক্রীড়ামহলের।


