WCL Season 3
WCL Season 3

WCL Season 3 : অক্টোবরে বসছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ সিজন ৩

Bengal Liberty

পুরনো চাল পুরোনো(WCL Season 3) হলেও ভাতে বাড়ে, বিশ্ব ক্রিকেটের অবসরপ্রাপ্ত কিংবদন্তিরা তা বারবার প্রমাণ করেছেন। প্রথম দুই সিজনের বিপুল সাফল্যের পর ক্রিকেট ভক্তদের নস্টালজিয়ায় ভাসাতে আবারো ফিরছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (WCL 2026)। ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট।

Advertisement
Advertisement

কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সিজন ৩(WCL Season 3)

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর থেকে মাঠের লড়াই শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। প্রথম দুই সিজন যুক্তরাজ্যে (UK) সফলভাবে আয়োজিত হলেও, সিজন ৩-এর ভেন্যুতে চমক আনছেন সিইও হার্শিত তোমার। তিনি নিশ্চিত করেছেন যে টুর্নামেন্টটি এবার যুক্তরাজ্যের বাইরে কোনো নতুন স্থানে অনুষ্ঠিত হবে, তবে সেই নির্দিষ্ট ভেন্যুর নাম খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

WCL Season 3
WCL Season 3

নতুন দল হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ(WCL Season 3)

​গত দুটি আসরে ৬টি দল অংশ নিলেও, ২০২৬ সালের এই তৃতীয় সংস্করণে যুক্ত হচ্ছে নতুন একটি দল—’বাংলাদেশ চ্যাম্পিয়নস’। ফলে টুর্নামেন্টে মোট দলের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৭টিতে। দলগুলি হলো ।ইন্ডিয়া চ্যাম্পিয়নস, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস, পাকিস্তান চ্যাম্পিয়নস, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস, ইংল্যান্ড চ্যাম্পিয়নস, বাংলাদেশ চ্যাম্পিয়নস নতুন সংযোজন হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

তারকাদের মেলা ডেভিড ওয়ার্নার থেকে যুবরাজ সিংহ(WCL Season 3)

এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছেন সদ্য অবসর নেওয়া এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি মাতানো ডেভিড ওয়ার্নার। তাঁর সঙ্গে মাঠে নামবেন মহাতারকারা​ভারতের যুবরাজ সিংহ ​দক্ষিণ আফ্রিকার এলিয়েন এবি ডি ভিলিয়ার্স​ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো পাকিস্তানের শাহিদ আফ্রিদি​ইংল্যান্ডের মঈন আলী ও ​বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ

দর্শকদের উচ্ছ্বাস এবং গ্ল্যামারের মেলবন্ধন(WCL Season 3)

আয়োজকদের দাবি অনুযায়ী, দ্বিতীয় আসরে বিশ্বজুড়ে প্রায় ৪২৫ মিলিয়ন দর্শক এই টুর্নামেন্ট উপভোগ করেছেন। বলিউড তারকা ও লিগের অন্যতম সহ-মালিক অজয় দেবগনের মতে, “ডব্লিউসিএল শুধু একটি ক্রিকেট লিগ নয়, এটি আবেগ, নস্টালজিয়া ও বিনোদনের এক অদ্ভুত ককটেল।” অদূর ভবিষ্যতেই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি ও ব্রডকাস্ট পার্টনারদের তালিকা প্রকাশিত হবে।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury