Bengal Liberty:
সোমবার নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের গঠিত সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের কাজের পরিধি, নিয়ম-নীতির আওতায় থাকা বিভিন্ন পরিষেবা, স্ট্যাটুটরি বডি, কর্পোরেশন এবং সরকারি সংস্থার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, কমিশনের নির্ধারিত দায়িত্ব কীভাবে সম্পন্ন করা হবে, তা নিয়েও প্রাথমিক আলোচনা হয়।

7th Pay Commission
কমিশনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে কমিশন-সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে একটি ওয়েবসাইট চালু করা হবে। ওই ওয়েবসাইটে কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য, নোটিস, মতামত আহ্বান, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন মেমোরান্ডাম জমা দেওয়ার ব্যবস্থা থাকবে।
আরও খবর

7th Pay Commission‘কমিশন এখনও কোনও সুপারিশ করেনি’, বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আবেদন
এদিকে, কমিশনের নাম করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি অননুমোদিত নথি ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে এসেছে। ওই নথিতে কমিশনের সুপারিশ সংক্রান্ত বিভিন্ন ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং যাচাই না-করা তথ্য রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর জেরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আশঙ্কা তৈরি হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে কমিশনের তরফে।
কমিশন স্পষ্ট করে জানিয়েছে, সপ্তম পে কমিশন সবেমাত্র কাজ শুরু করেছে এবং এখনও পর্যন্ত কোনও সুপারিশ করা হয়নি। ফলে কমিশনের কাজকর্ম বা সুপারিশ সংক্রান্ত কোনও তথ্য পাওয়ার ক্ষেত্রে অনুমোদিত নয়, এমন উৎসের উপর নির্ভর না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।
7th Pay Commission
নবান্ন থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর এবং তথ্যগতভাবে ভুল কোনও খবর বিশ্বাস না করার আবেদন জানানো হয়েছে। কমিশন-সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র অনুমোদিত সূত্রের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাঁকুড়া সফর! উন্নয়নের বৈঠকে নজর

