CM Suvendu Adhikari: মাদকের বোতল গুঁড়িয়ে ‘রোলার অ্যাকশনে ‘ মুখ্যমন্ত্রী! নেশা মুক্ত বাংলা গড়তে কড়া হুঁশিয়ারী

Bengal Liberty:

প্রধানমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ভারত। সেই কর্মসূচির শুরু হল পশ্চিমবঙ্গেও। এবার নেশার বিরুদ্ধে কড়া বার্তা দিতে এবার প্রকাশ্যে রোড রোলার চালিয়ে ফেনিসিডিলের মত নিষিদ্ধ মাদক ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় এক লক্ষ বোতল বাজেয়াপ্ত নিষিদ্ধ কফ সিরাপ রোড রোলারের চাকায় গুঁড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে রোড রোলারের স্টিয়ারিংয়ে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তাঁদের উপস্থিতিতেই ধ্বংস করা হয় বাজেয়াপ্ত মাদক সামগ্রী।

Advertisement
Advertisement

লক্ষ নেশামুক্ত পশ্চিমবঙ্গ (CM Suvendu Adhikari)

 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার দিনাজপুর সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রয়েছে একাধিক কর্মসূচি। সেই কর্মসূচির সঙ্গে তাল মিলিয়েই পশ্চিমবঙ্গেও নেশার কারবার বন্ধ করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিষিদ্ধ কফ সিরাপ-সহ বিভিন্ন মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। পাচারকারীদের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি সক্রিয় রয়েছে প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্সও। সেখানেই গত কয়েক মাসে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে বলে খবর। বুধবার সেই সমস্ত নিষিদ্ধ মাদকের বোতল সাজিয়ে রাখা হয়। এরপর মুখ্যমন্ত্রী বালুরঘাট পৌঁছলেই রোড রোলার দিয়ে ওই মাদক দ্রব্য ধ্বংস করেন।

 

বালুরঘাটের এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনের তরফে মূলত দুটি বার্তা দেওয়া হয়েছে—একদিকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক যাতে ফের বাজারে না ফিরতে পারে, অন্যদিকে নিষিদ্ধ মাদকের কারবারে যুক্ত চক্রগুলিকে কড়া সতর্কবার্তা দেওয়া। বাজেয়াপ্ত সামগ্রী প্রকাশ্যে ধ্বংস করে প্রশাসন বোঝাতে চেয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও কঠোর হবে।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর নির্দেশ (CM Suvendu Adhikari)

 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এটা একটা ম্যাসেজ। যাতে বাংলায় নেশামুক্ত রাজ্য তৈরী হয়। মাদক পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে বিএনএসের ধারায় যুক্ত করে আজীবন কারাদণ্ড বাসের ব্যবস্থা নেওয়া হবে।” একইসঙ্গে তিনি জানান, এই ধরনের মাদক ধ্বংসের কর্মসূচি আগামী দিনেও চলবে।

প্রশাসনের বার্তা, শুধু মাদক উদ্ধার বা ধ্বংস করাই নয়, এর পিছনে থাকা পাচারচক্রের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চালানো হবে। যুব সমাজ এবং আগামী প্রজন্মকে নেশার কবল থেকে দূরে রাখাই এই অভিযানের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর ‘নেশামুক্ত ভারত’-এর স্বপ্নকে সামনে রেখে পশ্চিমবঙ্গকেও নেশামুক্ত করার লক্ষ্যে অভিযান আরও জোরদার করা হবে বলেই এদিন বার্তা দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা! বাড়ছে ডিভিসির জলছাড়া

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury