Bengal Liberty: রাজ্যে লাউডস্পিকার বা মাইক ব্যবহারের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ২০২০ সালের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার ওপরে জোর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি একটি উচ্চপর্যায়ের সরকারি বৈঠকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় স্থান বা অন্যান্য ক্ষেত্রে মাইক বা লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট ডেসিবেলের সীমা বজায় রাখতে হবে এবং এর জন্য কোনো জোরজব্দস্তি না করে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

বৈঠকে পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বিভিন্ন থানা এলাকায় মোট কতগুলি মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা হচ্ছে, তার সম্পূর্ণ তালিকা ও হিসাব প্রশাসনের কাছে রয়েছে। সমস্ত পক্ষকে আইনি সীমার মধ্যে থেকে এবং নিয়মের প্রতি সম্মান জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সাফ জানিয়েছে, কোনো রকম উস্কানিমূলক বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বরদাস্ত করা হবে না। বর্তমান সরকার নতুন কোনো আইন তৈরি করছে না, বরং আদালতের পূর্বের নির্দেশ ও আইনকেই সঠিকভাবে রূপায়ণ বা বাস্তবায়নের কাজ করছে। সুতরাং আইন অমান্য করলে বা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করলে প্রশাসনের তরফ থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ
https://atlas-preview.bengalliberty.com/2026/08/06/dhulagarh-arrests-arms/

